শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

স্পেনের হয়ে কেন খেলেননি জানালেন মেসি

ক্রীড়া ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ২২:০১:০২

358
  • ছবি: ইন্টারনেট

ক্যারিয়ারের শুরুটা লিওনেল মেসির হয়েছিল স্পেনে। সেখান থেকে বেড়ে ওঠা। তারকা খ্যাতিও পাওয়া। একটা পর্যায়ে  বার্সেলোনার জার্সিতে মাঠ মাতানোর মাঝে স্পেনকে প্রতিনিধিত্ব করার সুযোগও তৈরি হয়েছিল তার। কিন্তু, মেসির মনে-প্রাণে ছিল কেবলই আর্জেন্টিনা। জন্মভূমির প্রতি প্রবল ভালোবাসার কারণেই স্পেনের হয়ে খেলেননি এই মহাতারকা।

মেসির বয়স এখন ৩৮ বছর। তারপরও এ বয়সেও তার পায়ের জাদু কমেনি। স্বপ্ন দেখছেন আরেকবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মাঠে নামার এবং বিশ্বসেরার মুকুট ধরে রাখার। এই সময়ে মিরো দে আত্রাস পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বললেন মেসি। তারই এক ফাঁকে ফিরে গেলেন প্রায় দুই যুগ আগে। মেসি তখন খেলছিলেন বার্সেলোনার যুব দলে। তখনই তার স্পেন বয়সভিত্তিক দলে খেলার সম্ভাবনা তৈরি হয়, বিশ্ব ফুটবলে অবশ্য এমন ঘটনা দেখে যায় অহরহ, ‘একটা সময়ে, (স্পেনের জার্সিতে খেলার সম্ভাবনার বিষয়ে) আমাকে বলা হলো, কারণ আমি তখন বার্সেলোনার হয়ে খেলছিলাম। তারা সেইরকম ইঙ্গিতই দিয়েছিল, বিষয়টা বেশ স্বাভাবিকই, কারণ অনেক তরুণ খেলোয়াড়ের ক্ষেত্রেই এমনটা ঘটে।’

মেসি তখনও সিদ্ধান্ত নিতে পারেননি। আর ওই দ্বিধার কারণেই ২০০৩ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। ওই আসরেই সেমি-ফাইনালে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল স্পেন, যে ম্যাচে জোড়া গোল করেছিলেন সেস ফাব্রেগাস, ‘সে (ফাব্রেগাস) তখন আর্সেনালে খেলছিল এবং (আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচে) জোড়া গোল করেছিল। তখন তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে, আমি কেন স্পেনের হয়ে খেলছি না এবং তখন থেকেই মূলত বিষয়টার শুরু।’

ঐ ঘটনার পরও আরও স্পেনের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি। তবে তার মনের মধ্যে ছিল শুধুই আর্জেন্টিনা। এ ব্যাপারে মেসি বলেন, ‘যদিও আমি খুব অল্প বয়সে বার্সেলোনায় গিয়েছিলাম এবং সেখানে আমি প্রায় সব বয়সভিত্তিক ক্যাটাগরিতেই খেলেছিলাম, তারপরও আমি মনে-প্রাণে আর্জেন্টাইন। তবে (স্পেনে হয়ে খেলার) সুযোগটা ছিল এবং সেটা হতেও পারতো। কিন্তু আমার সবসময়ের আকাঙ্ক্ষা ছিল আর্জেন্টিনার হয়ে খেলার।’

পরের বছরই আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে মাঠে নামেন মেসি এবং এক বছর পর জয় করেন ফিফা যুব বিশ্বকাপ। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে গলায় পরেন সোনার পদক। কিন্তু জাতীয় দলের হয়ে একটা ট্রফির অপেক্ষা আর ফুরাচ্ছিল না মেসির। অবশেষে সেই অপেক্ষা ঘুঁচে যায় ২০০১ সালে, কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে। এরপর সাফল্য কেবল আসতেই থাকে। ২০২২ সালে দেশের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের মিশনে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি এবং ২০২৪ সালে উঁচিয়ে ধরেন আরেকটি কোপা আমেরিকা ট্রফি।

মেসি ২০২২ সালের ফিনালিস্সিমাও জয় করেন। একই ট্রফি ছুঁতে আগামী মাসে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।  এরপর তার মিশন বিশ্বকাপ। যা শুরু হবে এ বছরের জুনে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers