শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

মেসি-আলভারেজ নৈপুণ্যে আর্জেন্টিনার দাপুটে জয়

নিউজজি ক্রীড়া ডেস্ক ১ এপ্রিল , ২০২৬, ১১:৫৮:৩২

83
  • সংগৃহীত

ঢাকা: অনিশ্চয়তা কাটিয়ে শুরু থেকেই মাঠে নামেন নিওনেল মেসি। খেলেন নিজের মতেই। অন্যদিকে হুলিয়ান আলভারেজ ছিলেন চেনা ছন্দে। সব মিলিয়ে তাদের নৈপুণ্যে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

প্রীতি ম্যাচে আর্জেন্টিনা করে দুটি গোল। অন্য গোলটি আত্মঘাতী। প্রথমার্ধে গোল করেন হুলিয়ান আলভারেজ ও মেসি। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এর ১৮ মিনিট পর আত্মঘাতী গোল জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। যোগ করা সময়ে (৯৩) ভ্যালেন্টিন বারকো করেন ম্যাচের শেষ গোল।

বুয়েনস এইরেসে লা বোমবোনেরো স্টেডিয়ামে মার্চের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা।

জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে লিওনেল স্কালোনি একাদশে বড় পরিবর্তন (৮) আনেন। শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন মেসিও। এ ছাড়া এমিলিয়ানো মার্টিনেজকে উঠিয়ে শেষ ২৫ মিনিট সুযোগ দিয়েছেন আরেক গোলরক্ষক হুয়ান মুসোকে।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। লিয়েন্দ্রো পারেদেসের দূরপাল্লার বল পেয়ে মেসি সেটি বক্সে বাড়ান, জোরালো শটে গোলটি করেন আলভারেজ। অধিনায়ক মেসিও গোল পেয়ে যান বিরতির আগমুহূর্তে। ৪৩ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিচু শটে তিনি বল জালে জড়ান। ঘরের মাঠে এটি সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, যা গোল-অ্যাসিস্টে রাঙালেন এই মহাতারকা।

এদিকে ম্যাচের ৫০ মিনিটে থিয়েগো আলমাদা ফাউলের শিকার হন। যে কারনে  পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। ওতামেন্দিকে শট নেয়ার সুযোগ দেন মেসি। তারও দেশের মাটিতে এটি শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে, ফলে তার সামনেও বিশেষ স্মৃতিতে ম্যাচটি রাঙানোর সুযোগ আসে। সফল স্পটকিকে সেটি পূরণ করেছেনও এই ডিফেন্ডার। ৬৮ মিনিটে স্বাগতিকদের প্রবল চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন জাম্বিয়ার ডমিনিক চান্দা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জাতীয় দলে প্রথমবার গোলের দেখা পেলেন বার্কোও। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বল ধরে পেনাল্টি স্পট থেকে অনায়াসে তিনি জাম্বিয়া গোলরক্ষককে পরাস্ত করেছেন।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম। একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া নিশ্চিত হলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রে।

নিউজজি/সিআর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers