শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপ প্রস্তুতির শেষটা জয়ে রাঙাল ব্রাজিল

নিউজজি ক্রীড়া ডেস্ক ১ এপ্রিল , ২০২৬, ১২:৩৫:৩২

119
  • সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে সহজেই হারাল ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ৩-১ ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

বিশ্বকাপের আগে  বল দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। এ সময়ব্রাজিলকে লিড এনে দেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ এগিয়ে যাচ্ছিলো। তবে কেউই পাচ্ছিলো না গোলের দেখা। কিন্তু ম্যাচের নাটকীয় তখনও বাকি ছিল। ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের। কিন্তু মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। নিখুঁত শটে গোল নিশ্চিত করে ইগর থিয়াগো। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। আর ম্যাচের শেষ মুহূর্তে ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে এনড্রিক চমৎকার এক মুভ করেন এবং আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লিকে দিয়ে গোল করান। এনড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে ছিল বেশ উজ্জ্বল তার উপস্থিতি।

মারাকানা স্টেডিয়ামে আগামী ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ৬ জুন মিসরের বিপক্ষে বিশ্বকাপের আগে খেলবে শেষ প্রীতি ম্যাচ। এ দুটি ম্যাচে বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড থেকে একাদশ গড়বেন আনচেলত্তি।

আগামী ১৮ জুন বিশ্বকাপ স্কোয়াড় ঘোষণা করবে ব্রাজিল।

নিউজজি/সিআর/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers