মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু

নিউজজি ডেস্ক ১৪ এপ্রিল , ২০২৬, ১২:৫০:০৭

143
  • সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে আবার নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। একজন বিচারকের নৈতিক স্খলনজনিত কেলেঙ্কারিতে গত বছর প্রথম দফার বিচার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার ঠিক এক বছর পর মঙ্গলবার এই শুনানি শুরু হলো।

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর একটি ভাড়া বাড়িতে সুস্থ হওয়ার সময়ে তার মৃত্যু হয়েছিল। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বুয়েনস আইরেসের টিগ্রে এলাকায় ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত সাত সদস্যের মেডিকেল টিমের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ আনেন প্রসিকিউটররা। তবে এর আগে আড়াই মাস ধরে চলা বিচার প্রক্রিয়াটি থমকে যায় যখন জানা যায় যে, মামলার তদারকিতে থাকা বিচারক জুলিয়েটা মাকিনটাক এই ঘটনা নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত নৈতিকতা ভঙ্গের দায়ে পরবর্তীতে তাঁকে পদচ্যুত করা হয় এবং ২০২৫ সালের মে মাসে আগের বিচারটি বাতিল ঘোষণা করা হয়।

নতুন এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। এতে ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, মনোবিজ্ঞানী ও নার্সসহ সাতজন স্বাস্থ্যকর্মীর ভূমিকা খতিয়ে দেখা হবে। তাঁদের বিরুদ্ধে 'ইচ্ছাকৃত নরহত্যা'র অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। তবে বিবাদী পক্ষের আইনজীবীদের দাবি, ম্যারাডোনার মৃত্যু ছিল স্বাভাবিক।

২০২০ সালে মহামারীর কঠিন সময়ে এই ফুটবল মহাতারকার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিল লাখ লাখ আর্জেন্টাইন। নতুন এই বিচার প্রক্রিয়া আগামী জুলাই পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers