মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

চোটের ধাক্কায় মৌসুম শেষ ইয়ামালের

ক্রীড়া ডেস্ক ২৩ এপ্রিল , ২০২৬, ২০:৪৮:১৩

128
  • চোটের ধাক্কায় মৌসুম শেষ ইয়ামালের

দুর্দান্তই ছুটছিলেন। তবে চোটের ধাক্কায় হঠাৎ করেই থেমে গেলেন লামিলে ইয়ামাল।  অবশ্য সেই থামা সাময়িক, পুরো গল্পের শেষ নয়। তার চোট নিয়ে উদ্বেগ থাকলেও কিছুটা স্বস্তি মিলেছে, কারণ বিশ্বকাপ মঞ্চে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা এখনো উজ্জ্বল।

এক বিবৃতিতে বৃহস্পতিবার বার্সেলোনা জানিয়েছে, বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। ক্লাবের ট্রেনিং কমপ্লেক্স হুয়ান গ্যাম্পার স্পোর্টস সিটিতে এমআরআই স্ক্যানের পর এই তথ্য নিশ্চিত করা হয়। ক্লাবটি আরও জানিয়েছে, রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ইয়ামালকে এবং মৌসুমের বাকি লিগ ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না তিনি। তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ইয়ামালকে।

সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিতে যাওয়ার মুহূর্তে হঠাৎ থেমে যান ইয়ামাল। এরপর শট নেয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি, বুঝতে পারেন চোট পেয়েছেন। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেন ডা. প্রুনা, এবং দ্রুতই বদলি করা হয়।

হ্যান্সি ফ্লিকের দলকে লা লিগার শেষ ছয় ম্যাচে ইয়ামালকে ছাড়াই লড়তে হবে। এই ম্যাচগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোও।   বর্তমানে বার্সেলোনা ৯ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে, যেখানে এখনো ১৮ পয়েন্ট লড়াইয়ে রয়েছে।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers