মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

প্রথম দল হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২৬, ২০:৪৬:৩৮

237
  • প্রথম দল হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

২০২৬ বিশ্বকাপের জন্য সবার আগে প্রাথমিক দল ঘোষণা করেছেন উজবেকিস্তান ফুটবল দল। ৪০ সদস্যের এই দল নিয়ে তাসখন্দে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবেন ফ্যাবিও ক্যানাভারো। এখান থেকেই নির্বাচিত করা হবে চূড়ান্ত দল।

বেশ কয়েকজন তরুণ ফুটবলার জায়গা পেয়েছেন উজবেকিস্তানের প্রাথমিক দলে। এই তালিকায় আছেন ২১ বছর বয়েসি ফরোয়ার্ড নোদির আবদুরাজ্জাকভ, মিডফিল্ডার শেরজোদ এসানভরা। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা ফরোয়ার্ড খুসাইন নরচায়েভ ও জালোলিদ্দিন মাশারিপভও আছেন প্রাথমিক দলে।

আগামী ১৭ জুন মেক্সিকোতে প্রথম বিশ্বকাপ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে উজবেকিস্তান। পরের ম্যাচ হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন আটলান্টায় কঙ্গো ডিআরের বিপক্ষে।

উজবেকিস্তানের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড়:  গোলরক্ষক- ভ্লাদিমির নাজারভ, উৎকির ইউসুপভ, বতিরালি এরগাশেভ, আবদুভোখিদ নেমাতভ ডিফেন্ডার- ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবার আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আবদু মাজিদভ, বেহরুজ করিমভ, দিয়র ওরতিকবোয়েভ মিডফিল্ডার- কুভান্দিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নদিরবেক আবদুর জোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সাদরোরবেক বাখরোমভ, আকমাল মজগোভয়,  ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দারভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ ফরোয়ার্ড- আব্বোসবের ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্টন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গিয়েভ, এলডোর শমুরোদভ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers