মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বায়ার্নকে বিদায় করে ফের ফাইনালে পিএসজি

ক্রীড়া ডেস্ক ৭ মে , ২০২৬, ১১:২৬:৩০

144
  • সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির ম্যাচে কেউ জেতেতি। ১-১ গোলে ড্র হয়েছে। তবে প্যারিসে প্রথম লেগটা উপহার দিয়েছিল গোল-উৎসবের এক ম্যাচ। ৫-৪ ব্যবধানে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল পিএসজি। যে কারনে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

বুধবার ম্যাচের মাত্র ১৩৯ সেকেন্ডের মাথায় গোল করে পিএসজিকে ৬-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। সে সময় বাঁ প্রান্ত দিয়ে খিচা কাভারাস্কেইয়া যখন বিদ্যুৎ গতিতে ঢুকে বল বাড়ালেন, তখন উসমান ডেম্বেলে একদম একা। ইয়োসিপ স্তানিসিচ পুরোপুরি ভুলে গেছেন তাঁকে মার্ক করতে। সেই সুযোগ হাতছাড়া করেননি ডেম্বেলে।

এরপর বায়ার্ন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বারবার। মাইকেল ওলিসের সঙ্গে নুনো মেন্দেসের লড়াই জমে উঠেছিল বেশ। মেন্দেস তো ম্যাচের ৮ মিনিট হতে না হতেই মধ্যেই হলুদ কার্ডও খেয়ে গেলেন, তবে ওলিসের একটা প্রায় নিশ্চিত গোল শরীর দিয়ে আটকে দিয়েছেন।

এই মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি গোল করা দলটির নাম বায়ার্ন মিউনিখ। সেই ভয়ংকর আক্রমণভাগকে তাদের নিজেদের মাঠেই বোবা বানিয়ে রাখলেন মার্কিনিওসরা।

যোগ হওয়া সময়ের একেবারে শেষ দিকে হ্যারি কেন গোলটা শোধ করে ম্যাচে সমতা ফেরালেন বটে। কিন্তু ততক্ষনে বেশ দেরি হয়ে গেছে। দুই লেগ মিলিয়ে পিএসজির সঙ্গে ওই এক গোলের ব্যবধান আর ঘুচাতে পারেনি বায়ার্ন।

আগামী ৩০ মে বুদাপেস্টে হবে ফাইনাল।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers