সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে আত্মবিশ্বাসী নেইমার

ক্রীড়া ডেস্ক ১৮ মে , ২০২৬, ১৭:৩৭:১৬

154
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে আত্মবিশ্বাসী নেইমার

ক্যারিয়ারের লম্বা সময় ধরে চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। যে কারণে ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। তবে  দীর্ঘ চোট ও কঠিন পুনর্বাসন প্রক্রিয়া পেরিয়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এ ফরোয়ার্ড। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছেন, নিজের ফিটনেস নিয়ে যেসব সমালোচনা হয়েছে, তার অনেকটাই ছিল ‘অর্থহীন’। বিশ্বাস করেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য যা যা করার দরকার ছিল, সবই করেছেন।

গুরুতর হাঁটুর চোট ও অস্ত্রোপচারের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। রোববার করিতিবার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের হারের পর সংবাদমাধ্যমকে নেইমার বলেন, ‘শারীরিকভাবে আমি দারুণ অনুভব করছি। প্রতিটি ম্যাচের সঙ্গে নিজেকে আরও উন্নত মনে হচ্ছে।’

নেইমার আরও বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা সহজ ছিল না, সত্যি সহজ ছিল না। কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করেছি, আর সেই সঙ্গে সহ্য করেছি অনেক অর্থহীন কথা।’

সমালোচকদের উদ্দেশে নেইমার বলেন, ‘মানুষ যেভাবে আমার শারীরিক অবস্থা বা আমি কী করছি তা নিয়ে কথা বলেছে, সেটা সত্যি দুঃখজনক। আমি চুপচাপ বাসায় কঠোর পরিশ্রম করেছি, কষ্ট পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে।’

নেইমারের বিশ্বাস, ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি যেখানটায় থাকতে চেয়েছিলাম, সেখানেই পৌঁছেছি। নিজের পারফরম্যান্স ও এখন পর্যন্ত যা করেছি, তাতে আমি সন্তুষ্ট। এখন যা-ই হোক, আনচেলত্তি নিশ্চয়ই এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই বেছে নেবেন।’

সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির। এখন দেখার বিষয় নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাবেন কি না।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers