মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

এন্দ্রিকের গোলে বিশ্বকাপ প্রস্তুতির শেষটা জয়ে রাঙাল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক ৭ জুন , ২০২৬, ১০:৫০:১০

156
  • সংগৃহীত

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রবিবার ক্লিভটনের হান্টিংটন ব্যাংক ফিল্ডে মিসরের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাজিল। প্রথমার্ধ সমতায় শেষ হয়। বিরতির পর বদলি নেমেই দলকে পথ দেখান এন্দ্রিক। শেষ পর্যন্ত বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি পর্বে টানা দ্বিতীয় জয় পেল কার্লো আনচেলত্তির দল।

ওহাইহোর ক্লিভল্যান্ডে বাংলাদেশ সময় রবিবার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-১ গোলে জিতেছে ব্রাজিল। ব্রুনো গিমারেস সেলেসাওদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মোস্তাফা জিকো। পরে ওই গোলে ব্যবধান গড়ে দেন এন্দ্রিক। এই নিয়ে টানা তিন জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে, কাতার বিশ্বকাপের পর থেকে কঠিন সময় কাটানো দলটির আত্মবিশ্বাস বাড়বে। ম্যাচের শুরুতেই মাঠের দুই পাশের রক্ষণভাগ হাস্যকর দুটি ভুল করে এবং দুবারই গোলের দেখা মেলে।

রোববার সপ্তম মিনিটে ডি-বক্সের একটু সামনে গোলরক্ষকের পাস পেয়ে সময়ক্ষেপন করেন মিশরের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহানাদ লাশিন। সেই সুযোগে তার পা থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে, শটে গোলরক্ষককে পরাস্ত করেন গিমারেস।

৩৮তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ব্রাজিল। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান ইগো চিয়াগো, তবে তার জোরাল শট এক হাত দিয়ে রুখে দেন গোলরক্ষক।

বিরতির পরপরই ৯টি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। তবে তাতে খেলায় কোনো পরিবর্তন আসেনি। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ভিনিসিউসের বদলি নামার সাত মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান এন্দ্রিক। রাফিনিয়ার পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন রেয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচে চারটি গোল হলো এন্দ্রিকের।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বদলি নেমে মোহামেদ সালাহ ৫৮তম মিনিটে দ্বিতীয় শটটি নিতে পারেন, যদিও তা লক্ষ্যে ছিল না। বাকি সময়ে ব্রাজিলের আক্রমণের ধার কমে আসে। অধিকাংশ সময় ঘর সামলাতে ব্যস্ত থাকা আফ্রিকার দলটি শেষ দিকে কয়েকটি আক্রমণ শাণালেও, ম্যাচে নাটকীয়তা ফেরাতে পারেনি।

বিশ্বকাপের আগে দুই ম্যাচে দুই জয় ও ৮ গোলে নিজেদের প্রস্তুতি সারল ব্রাজিল। এই জয় তাদের জন্য আত্মবিশ্বাস যোগাবে, অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নিয়েই মাঠ ছেড়েছে মিসর।

আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপি অভিযানে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers