শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপ শেষেই কী বিদায় নেবেন রোনালদো?

ক্রীড়া ডেস্ক ১০ জুন , ২০২৬, ১৪:৩৬:৩৬

165
  • সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর মাঠে গড়াবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যেরাতে। আগের দিন শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল। তার আগে ফুটবল প্রেমিদের মনে প্রশ্ন-ঘরের মাঠে বিদায়ী ম্যাচটি খেলে ফেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো?

এবারের বিশ্বকাপই রোনালদোর শেষ বিশ্বকাপ এ নিয়ে কার কোন সন্দেহ নেই। শুধু তাই নয় অনেকের ধারনা একবারে বুটজুতাও তুলে রাখতে পারেন। তবে ৪১ বছর বয়সী এ ফুটবলারের ভবিষ্যত নিয়ে ভিন্ন বার্তা দিলেন কোচ রবার্তো মার্টিনেজ, ‘আমাদের অধিনায়ক প্রতিটি ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেন। জাতীয় দলকে সহায়তা করতে তিনি দিনে ২৪ ঘণ্টাই নিজেকে নিবেদিত রাখেন। রোনালদো কিংবা দলের অন্য কোনো খেলোয়াড় ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। কারণ ভবিষ্যতে কী ঘটবে, তা কেউ জানে না। চোট কিংবা অন্য অনেক বিষয় খেলোয়াড়দের নিয়ন্ত্রণের বাইরে।’

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এটি হতে পারে দেশের মাটিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে এ বিষয়ে কোনো জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ মার্টিনেজ, ‘আমাদের লক্ষ্য অনুশীলনে মনোযোগ দেয়া, নিজেদের আরও উন্নত করা, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করা এবং জাতীয় দলের জার্সির প্রতি গর্ব প্রদর্শন করা। রোনালদো ঠিক এই বার্তাটিই দলের সামনে তুলে ধরেন।’

রোনালদো এবার নিজের ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। জাতীয় দলের হয়ে সর্বাধিক ২২৭ ম্যাচ খেলার পাশাপাশি ১৪৩ গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেকের পর থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা হয়ে আছেন এই কিংবদন্তি। তবে কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি তিনি।

বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে এই ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন পর্তুগাল কোচ। তার মতে, আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে খেলা দলকে প্রথম ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।

বিশ্বকাপের মঞ্চে এবারও পর্তুগালের সবচেয়ে বড় ভরসা রোনালদো। আর অভিজ্ঞ এই অধিনায়কের চোখ এখন শুধুই আসন্ন বৈশ্বিক আসরের দিকে। আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers