মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

অনন্য মাইলফলকের সামনে মেসি

ক্রীড়া ডেস্ক ১৬ জুন , ২০২৬, ১৪:২৬:১৬

69
  • সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতাচ্ছেন লিওনেল মেসি। এরইমধ্যে ক্যারিয়ারের প্রায় সবকিছু অর্জন করেছেন তিনি। তবে বুধবার বাংলাদেশ সময় সকালে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে নামেলেই কিং লিও স্পর্শ করবেন  ফুটবলের ইতিহাসে অনন্য মাইলফলক।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের লড়াইয়ে নামলে আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি গড়বেন মেসি। এখন পর্যন্ত আকাশি-নীল জার্সিধারীদের হয়ে ১৯৯টি ম্যাচ খেলে কিং লিও উপহার দিয়েছেন ১১৭টি গোল ও ৬৪টি অ্যাসিস্ট।

১৬ হাজার ৩৮০ মিনিটের এ দীর্ঘ পথচলায় তিনি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ, দুইবার কোপা আমেরিকা শিরোপা এবং ফিনালিসিমা জয়ের মতো গৌরব। ক্যারিয়ারের এ বাঁক বদল মোটেও সহজ ছিল না, ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে হারের বেদনা থেকে শুরু করে ২০২২ সালে বিশ্ব জয়ের আনন্দে ভেসে অমরত্বের চূড়ায় স্থান করে নেওয়া; সবই তার এ ২০০ ম্যাচের বর্ণিল ইতিহাসের অংশ।

মেসির এই ম্যাচগুলোর বড় একটি অংশ জুড়ে রয়েছে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ, যেখানে তিনি ৭২টি ম্যাচে অংশ নিয়ে ৩৬টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া বিশ্বকাপে ২৬টি এবং কোপা আমেরিকায় ৩৯টি ম্যাচ খেলেছেন তিনি।

বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ২২৮ ম্যাচ নিয়ে সবার উপরে অবস্থান করছেন। তবে মেসির এই ২০০তম ম্যাচের মাইলফলক ছাপিয়ে এখন সবার নজর আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালের দিকে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers