বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

‘স্পেন-ফ্রান্স সেমিফাইনালে যারা জিতবে, তারাই বিশ্ব চ্যাম্পিয়ন হবে’

ক্রীড়া ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১০:২৮:৩৫

173
  • সংগৃহীত

স্পেনের কাছে হেরে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বেলজিয়ামের। তাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এ ম্যাচে যে দল জিতবে, তারাই নাকি চ্যাম্পিয়নও হবে বলে মনে করেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া।

স্পেনের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় কোর্তোয়া বলেন, তার বিশ্বাস ফ্রান্স ও স্পেনের সেমিফাইনালে যে দল জিতবে, তারাই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেবে।

স্পেনের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে কোর্তোয়া বলেন, ‘তারা অবশ্যই বিশ্বকাপ জিততে পারে। দলটির আত্মবিশ্বাস অনেক বেশি, পাশাপাশি তাদের স্কোয়াডও দারুণ শক্তিশালী। আমার মনে হয়, ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন।’

এর আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও ফ্রান্সকে নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন। যদিও তিনি অন্য দলগুলোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। ইয়ামালের ভাষায়, ‘আমরাই বিশ্বকাপের সেরা দুই দল। যদি কেউ ফ্রান্সকে হারাতে পারে, তাহলে সেটা স্পেনই।’

এদিকে বিশ্বকাপের অন্য সেমিফাইনালিস্ট নির্ধারণে এখনও বাকি রয়েছে দুটি কোয়ার্টার ফাইনাল। একটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে, অন্যটিতে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং চমক জাগানো সুইজারল্যান্ড। এই দুই ম্যাচের বিজয়ীরা দ্বিতীয় সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। তবে কোর্তোয়ার মন্তব্য ইতোমধ্যেই বিশ্বকাপ অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers