বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

চমকের অপেক্ষায় সুইজারল্যান্ড, সুযোগ দেবে না আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১১:১৭:৫৮

157
  • সংগৃহীত

১২ বছর আগে ব্রাজিল বিশ্বকাপে শেষবার দেখা হয়েছিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের। শেষ ষোলোর সেই স্মৃতি অবশ্য সুইচদের জন্য ছিল বিষাদের। অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নিলেও তাদের স্বপ্ন ভেঙে দিয়েছিল লিওনেল মেসিরা। তবে এবার আর তেমনটা হতে দিতে চান না তারা। ৭২ বছর পর, কোয়ার্টার-ফাইনালে ওঠে রবিবার বাংলাদেশ সময় সকালে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে চমক দেখাতে চায় সুইজারল্যান্ড। তবে তেমনটা হতে দিতে চায় না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দাপুটের সঙ্গে জিতেই তারা জায়গা করে নিতে চায় সেমিফাইনালে।

ব্রাজিল বিশ্বকাপের ঐ ম্যাচের পর আর্জেন্টিনা-সুইজারল্যান্ড দুই দলই অনেক বাঁকবদলের মধ্য দিয়ে। আর্জেন্টিনার জন্য অবশ্য প্রাপ্তির গল্পই বেশি। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে, জার্মানির কাছে সেই হৃদয়ভাঙা হারের কষ্ট তারা ভুলেছে ২০২২ সালে, কাতারের আসরে। শিরোপার স্বাদ তারা ফিরে পেয়েছে, ৩৬ বছরের দীর্ঘ খরা কাটানোর পর। দলীয়ভাবে বদল হয়েছে সবচেয়ে বেশি। সাও পাওলোর সেই ম্যাচে খেলা দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তর আমেরিকা বিশ্বকাপে এসেছেন মাত্র তিন জন। আর্জেন্টিনার কেবল মেসি, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা ও রিকার্দো রদ্রিগেস।

মেসি অবশ্য আজও আর্জেন্টিনার প্রাণভোমরা। ৩৯ বছর বয়সের কারণে, শারীরিক সক্ষমতার দিক থেকে অবশ্য চূড়ায় নেই তিনি, কিন্তু এই বিশ্বকাপেও যেন সবকিছু আবর্তিত হচ্ছে, এই মহাতারকাকে ঘিরে। শেষ ষোলোর ম্যাচেও তিনি অধিনায়কের মতো টেনেছেন আর্জেন্টিনাকে। দুই গোলের ব্যবধান ঘুচিয়ে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে, সেরা আটে উঠেছে মুকুট ধরে রাখার স্বপ্ন নিয়ে আসা আলবিসেলেস্তারা।

লাতিন আমেরিকার দল কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে পা রাখা সুইজারল্যান্ড এবারের আসরে এখনো অপরাজিত। তবে আগের সাত দেখায় আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি সুইসরা। পাঁচটিতে হেরেছে, দুটি হয়েছে ড্র। বিশ্বকাপে সুইজারল্যান্ডের আগের দুই ম্যাচেই হারানো আর্জেন্টিনা এবারও ফেভারিট। অন্যদিকে সুইজারল্যান্ড লিখতে চায় নতুন গল্প। মেসিদের বিদায় করে বিশ্ব কাঁপানোর প্রস্তুতি নিচ্ছে তারা। আলাদাভাবে চলছে টাইব্রেকারের অনুশীলন। আর্জেন্টিনাকে অজেয় দল মানতে নারাজ সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এটা এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় দল নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি।’

শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও, সুইজারল্যান্ড আগের মতো রক্ষণাত্মক দল নয়। ইয়োহান মানজাম্বি হাঁটুর চোট কাটিয়ে ফিরলে তাদের মাঝমাঠ নিশ্চিতভাবে শক্ত পায়ে দাঁড়াবে। এই মিডফিল্ডারের অনুপস্থিতিতে কলম্বিয়া ম্যাচে যে সৃষ্টিশীলতার কমতি দেখা গিয়েছিল, সেটা হয়তো থাকবে না ক্যানসাস সিটিতে।

সুইস কোচ মুরাত ইয়াকিন আতশি কাঁচের নিচে ফেলে বিশ্লেষণ করছেন, কেপ ভার্ডে ও মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দুটি। স্কালোনির দলের কোন দুর্বল জায়গাগুলোতে আঘাত করবেন, তাও খুঁজেও পেয়েছেন বলে দাবি তার। দিলেন, জমজমাট ম্যাচের প্রতিশ্রুতি, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলব, এটা আমাদের জন্য চমৎকার সুযোগ। একই সাথে, আমরা বুঝতে পেরেছি, আর্জেন্টিনা অজেয় নয়। কৌশলগত দৃষ্টিকোণ থেকে আকর্ষণীয় একটি ম্যাচ হবে।’

সাদা চোখে এবার সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার পথটা হওয়ার কথা ছিল মসৃণ। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা সেটিকে বন্ধুর বানিয়ে ফেলেছে। শেষ বত্রিশে পুঁচকে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারাতে ১২০ মিনিট লড়তে হয়েছে তাদের। শেষ ষোলোতে বিদায়ঘণ্টা প্রায় বেজে গিয়েছিল। মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা পরের ১৪ মিনিটে তিন গোল করে তুলে নেয় অবিশ্বাস্য জয়। পেনালটি মিসের পর একটি করে গোল ও অ্যাসিস্টে আরেকবার দলকে বাঁচিয়েছেন মেসি। কিন্তু তার একার কাঁধে ভর করে কত দূর যেতে পারবে লিওনেল স্কালোনির দল? শেষ আটে সুইজারল্যান্ডের বাধা পেরোতে নিজেদের করণীয়টা জানালেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, ‘এবার আমাদের একসঙ্গে জ্বলে ওঠার সময় এসেছে। লিওর নেতৃত্বেই আমরা দেখিয়ে দেব আর্জেন্টিনা কেন বিশ্ব চ্যাম্পিয়ন।’

খুব সম্ভবত, মিশর ম্যাচের দল নিয়ে সুইজল্যান্ডের বিপক্ষে নামবেন স্কালোনি। তিনি নিজেও সুইজারল্যান্ডকে ‘অবিশ্বাস্য বিশ্বকাপ ঐতিহ্যের অধিকারী’ এবং ‘দুর্দান্ত খেলোয়াড়’ নিয়ে গড়া দল মানছেন। আর্জেন্টিনাকে যারা আরেকটি অগ্নিপরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে, এই সতর্ক বার্তাও দিয়েছেন।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers