বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ?

ক্রীড়া ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১২:২০:৩২

109
  • সংগৃহীত

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর আর্জেন্টিনা শিবিরে কিছুটা স্বস্তির আবহ তৈরি হয়েছে। তবে মাঠের বাইরের পরিবেশ হাসিখুশি থাকলেও, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে বেশ সতর্ক দলটির কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময়  রবিবার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ম্যাচের আগে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে আলবিসেলেস্তেরা শেষ মুহূর্তের জোর প্রস্তুতি সেরেছে। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেমিফাইনালে ওঠার এই মহারণে প্রতিপক্ষকে কোনো ছাড় দেওয়া হবে না।

বেশ কয়েকটি সূত্র ও সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে জানা গেল- শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই একই উইনিং কম্বিনেশন ধরে রাখতে যাচ্ছেন স্কালোনি। রাইট-ব্যাক পজিশনে থাকছেন নাহুয়েল মোলিনা। ওদিকে আক্রমণভাগে লাউতারো মার্তিনেসকে আবারও বেঞ্চে রেখে শুরুর একাদশে জুলিয়ান আলভারেসকে খেলানো হতে পারে। নিকোলাস গনসালেসকে নিয়ে গুঞ্জন থাকলেও তিনিও থাকছেন বিকল্প হিসেবে।

হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেজের সাম্প্রতিক গোল খরা নিয়ে সমালোচনা হলেও শিষ্যদের পাশেই দাঁড়িয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘বল ছাড়াও মাঠে তারা নিজেদের দায়িত্বের চেয়ে বেশি অবদান রাখছে। দুর্ভাগ্যবশত তাদের যেকোনো একজনই খেলার সুযোগ পায়। তারা প্রতিপক্ষের রক্ষণের জন্য সবসময়ই বড় চিন্তার কারণ।’

মিসরের বিপক্ষে গোল করার পর বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ডকে ২১ গোলে নিয়ে গেছেন লিওনেল মেসি। চলতি আসরে তার গোল ৮টি। ইতিমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ আর্জেন্টিনা জিতলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আজ রাতে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার জয়ী দলটি।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনসো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers