বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

মেসিদের শিবিরে সাইবার অ্যাটাক

ক্রীড়া ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১৩:৫৭:১৪

108
  • সংগৃহীত

মিশরের বিপক্ষে শেষ ষোলোতে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে রেফারিং। তবে এবার সেই বিতর্ক মাঠের বাইরে গড়াল সাইবার নিরাপত্তার জগতে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) জানিয়েছে, তাদের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই কিছু ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মিশরের বিপক্ষে আর্জেন্তিনার জয় এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের সিদ্ধান্তে’।

একই সঙ্গে এএফএ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—তা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।’

উরুগুয়ের সংবাদমাধ্যম লা ক্যালে-র প্রতিবেদন অনুযায়ী, AFA-র মিডিয়া টিমের সঙ্গে যুক্ত একটি অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ই-মেইলে লেখা ছিল, ‘আর্জেন্টিনা জেতেনি’ এবং ম্যাচের ফল এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের সিদ্ধান্ত’-এর কারণে।

ই-মেইলে মিসর জাতীয় দলের প্রশংসা করা হয় এবং তাদের পারফরম্যান্সকে ‘প্রকৃত বিজয়ীর মতো’ বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার AFA-র ডেটাবেসে ঢুকে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং আইপি-সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়। এরপর সেই তথ্য ব্যবহার করেই বিতর্কিত ই-মেইল পাঠানো হয়।

AFA সকল সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুরোধ করেছে, সম্প্রতি তাদের অ্যাকাউন্ট থেকে পাওয়া কোনও অস্বাভাবিক ই-মেইল, বিশেষ করে যেখানে লিঙ্ক, ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলোকে যেন গুরুত্ব দেওয়া না হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, তাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার উৎস ও পরিধি নির্ধারণে প্রযুক্তি বিশেষজ্ঞরা কাজ করছেন।

এরআগে শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে একসময় ২-০ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।

এই হারের পর ক্ষুব্ধ মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে রেফারি ও ম্যাচ অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক দাবি জানায়। তাদের অভিযোগ, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার দল আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করেছেন।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers