বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

সব হিসেব পাল্টে আরেকটি ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

ক্রীড়া ডেস্ক ১৭ জুলাই , ২০২৬, ১৮:০১:২২

123
  • সংগৃহীত

এবারের বিশ্বকাপের দুর্দান্ত খেলছেন লিওনেল মেসি। একের পর এক ম্যাচে গোল করেছেন। তার নৈপুণ্যে এরইমধ্যে বিশ্বকাপের টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন শিরোপায় চোখ রাখছে দলটি। তার আগে এ টুর্নামেন্টের গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে রয়েছেন কিং লিও। শুধু তাই নয় বিশ্বকাপের দাপুটে পারফরম্যান্সের সুবাদে এ তারকা আরেকটি ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে ফেভারিটের তালিকায়ও বড় লাফ দিয়েছেন। ক্রীড়া বিশ্লেষক ও বুকমেকারদের বিশ্লেষণে এখন সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

বর্তমানে আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপে গোলসংখ্যাও আটটি, তবে অ্যাসিস্টের দিক থেকে মেসির চেয়ে একটি কম থাকায় তিনি আপাতত পিছিয়ে আছেন।

স্পেনের কাছে হেরে ফ্রান্সের ফাইনালের স্বপ্ন ভাঙলেও এমবাপের সামনে এখনো ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি বাকি রয়েছে। সেই ম্যাচে ফরাসি সুপারস্টার যদি অন্তত একটি গোল করতে পারেন এবং মেসি যদি স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করতে ব্যর্থ হন, তবে গোল্ডেন বুট চলে যাবে এমবাপের ঝুলিতে।

এদিকে বিশ্বকাপ শুরুর আগে ব্যালন ডি’অরের সম্ভাব্য দাবিদারদের মধ্যে এমবাপে ও হ্যারি কেইনের নামই বেশি আলোচনায় ছিল। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিজের অবস্থান শক্ত করেছিলেন। তবে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর পুরো সমীকরণ বদলে গেছে। বর্তমানে মেসিকে তার নবম ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তার অডস (বাজির দর) -১২৫। আর স্পেনকে বিশ্বকাপ ফাইনালে তুলেও ইয়ামালের অডস +১৭৫।

প্রেডিকশন মার্কেট ও প্রচলিত স্পোর্টসবুক– উভয় ক্ষেত্রেই গোল্ডেন বুট জয়ের বড় ফেভারিট এখন মেসি। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত পূর্বাভাস (ভবিষ্যদ্বাণী) বিষয়ক প্রতিষ্ঠান কালশি’র তথ্যমতে, গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে মেসির সম্ভাবনা ৫৯ শতাংশ।

তবে বর্তমান পরিস্থিতিতে নকআউট পর্বে ধারাবাহিকভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা পারফরম্যান্স দিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ায় মেসির প্রভাব ছিল একেবারেই অন্য মাত্রার। বিপরীতে আগে থেকেই তালিকার উপরের দিকে থাকা এমবাপে-কেনরা টুর্নামেন্টজুড়েও বেশ ফর্মে ছিলেন। তবে সেমিফাইনালেই তাদের দলের দৌড় থামায় কমে গেছে তাদের ব্যালন ডি’অরের সম্ভাবনা। কেইনের অডস নেমে এসেছে +৬৫০ এবং এমবাপের +১২০০।

প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথম ব্যালন ডি’অর জেতা মেসি সর্বশেষ এই পুরস্কার জিতেছেন ২০২৩ সালে। এবার নবমবারের মতো জিততে পারলে তিনি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর (৫টি) চেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেবেন। তিনি সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ২০১৭ সালে। চলতি বিশ্বকাপে পর্তুগালের পাশাপাশি রোনালদোর পারফরম্যান্সও কাঙ্ক্ষিত মাত্রায় ছিল না।

মেসি সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন ২০২৩ সালে। এবার পুরস্কারটি নবমবারের মতো জিততে পারলে তিনি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর (৫টি) চেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেবেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers