শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

খেলা
  >
অন্যান্য

বিপুল ভোটে কোয়াবের সভাপতি মিথুন

ক্রীড়া ডেস্ক ৪ সেপ্টেম্বর , ২০২৫, ১৯:২৪:২১

278
  • ছবি: ইন্টারনেট

সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে বিপুল ভোটে হারিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিথুন।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

কোয়াবের ১১টি পদের মধ্যে ১০টিতেই কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। একজন করে প্রার্থী মনোনয়ন তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা। তাই কেবল সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে  ২১৫ ভোটারের মধ্যে মিথুন পেয়েছেন ১৫৪ ভোট, সেলিম শাহেদ পেয়েছেন ৩৪টি।  এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন