বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

শুটিং দলকে ভারতে যেতে অনুমতি দিল সরকার

ক্রীড়া ডেস্ক ২৮ জানুয়ারি , ২০২৬, ২১:০২:৫৮

314
  • ছবি: ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলবে বাংলাদেশ। তাই দলটি পুরো বিশ্বকাপই বয়কট করেছে। দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল এবং পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটারদের অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার শুটাররা ভারত সফরের জিও (সরকারি আদেশ) পেয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতা।

সরকারের পক্ষ শুটিং টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে থেকে জানানো হয়েছে, খেলাটি ইনডোরে ও সংরক্ষিত এলাকায় হওয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই। যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম জানান, একজন খেলোয়াড় ও কোচ যাচ্ছেন। আয়োজকরা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। নিরাপত্তা সংকট না থাকায় তারা ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন।’

শুটিং টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে রবিউল ইসলাম ও কোচ হিসেবে শারমিন আক্তার ভারতে যাবেন। ৩১ জানুয়ারি তাদের দিল্লি যাওয়ার কথা। ৫ ফেব্রুয়ারি রবিউলের ম্যাচ। 

নিউজজি/সিআর 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers