বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

টানা চতুর্থবার ফাইনালে উঠে সাবালেঙ্কার রেকর্ড

ক্রীড়া ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৬, ২১:৪১:০৭

313
  • ছবি: ইন্টারনেট

টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার নারী এককের সেমিফাইনালে এলিনা সভিতোলিনাকে ৬-২ ও ৬-৩ সেটে হারিয়েছেন তিনি। এরফলে ২৪ বছরের পুরনো রেকর্ডে নাম তুলেছেন। টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠা তৃতীয় নারী তিনি। এই প্রতিযোগিতায় শেষ খেলোয়াড় হিসেবে টানা চতুর্থবার বা তার বেশি ফাইনাল খেলেছেন মার্টিনা হিগিন্স। ৬ বার ফাইনালে উঠা সাবেক সুইস তারকা সবশেষ শিরোপার জন্য লড়াই করেছেন ২০০২ সালে।

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ তিনটি আসরেই ফাইনাল খেলেছেন সাবালেঙ্কা। গত বছর হেরে যান যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কীসের বিপক্ষে।

এবারের ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ কাজাখস্তানের এলেনা রায়বাকিনা। সেমিফাইনালে রায়বাকিনা যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৫-৩ ও ৭-৬ (৯-৭) সেটে হারিয়েছেন। রায়বাকিনার এটা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় ফাইনাল, ২০২৩ সালে সাবালেঙ্কার কাছে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি। এবার হারবেন, না হারাবেন?

মেলবোর্নের রড লেভের অ্যারেনায় সাবালেঙ্কা ও রায়বাকিনার ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার দুপুরে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers