বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

‘২৫’ হলো না জোকোভিচের, অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের ইতিহাস

ক্রীড়া ডেস্ক ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১৯:২০:২৫

295
  • ছবি: ইন্টারনেট

‘২৫’ হলো না, পারলেন না মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা হতে নোভাক জোকোভিচ। তাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে উল্টো ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার স্লাম পূর্ণ করলেন ২২ বছর বয়সী এ তারকা।

রবিবার জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেন কার্লোস আলকারাজ। সপ্তম গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজ এর আগে দুবার করে জিতেছেন ইউএস ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল ৩৮ বছর বয়সী জোকোভিচের। প্রথম সেটটা ৩৩ মিনিটেই ৬-২ গেমে জিতে নিয়েছিলেন গ্র্যান্ড স্লাম জয়ে সর্বকালের সেরা পুরুষ খেলোয়াড়। দ্বিতীয় সেটে হয় উল্টোটা। এবার ৩৬ মিনিটে ৬-২ গেমে জিতে সমতা ফেরান আলকারাজ। তৃতীয় সেট আলকারাজ জিতেছেন ৬-৩ গেমে। তবে ৫১ মিনিট স্থায়ী সেটটায় প্রতিটি পয়েন্ট নিতেই লড়াই করতে হয়েছে তাকে। শেষ গেমে তো চারটি ব্রেক পয়েন্ট বাঁচিয়েছেন জোকোভিচ। তবে ৫১ মিনিট স্থায়ী সেটটায় প্রতিটি পয়েন্ট নিতেই লড়াই করতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত জেতেন আলকারাজ। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers