বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
অন্যান্য

দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার শিরিনের

নিউজজি ডেস্ক ১৭ মে , ২০২৬, ২০:১০:১৩

241
  • দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার শিরিনের

ফের দেশের দ্রুততম মানবের খেতাব নিজের করে নিলেন  ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা ইমরানুর রহমান। অন্যদিকে, গত সামার প্রতিযোগিতার ধাক্কা সামলে মেয়েদের ট্র্যাকে নিজের হারানো মুকুট পুনরুদ্ধার করলেন শিরিন আক্তার।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে রোববার (১৭ মে) শুরু হওয়া ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে নিজ নিজ ইভেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন ইমরানুর-শিরিন। ১০ দশমিক ৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে এ নিয়ে ছয়বার সেরা হলেন তিনি। এবার ইমরানুরের টাইমিংয়েও হয়েছে উন্নতি। গত আগস্টের সামার অ্যাথলেটিক্সে তাঁর টাইমিং ছিল ১০ দশমিক ৬৪ সেকেন্ড।

ইমরানুর অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে পারেননি। ২০২২ সালে তিনি দ্রুততম হয়েছিলেন ১০ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে। এ বিভাগে ১০ দশমিক ৮৬ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল দ্বিতীয় ও বিমানবাহিনীর নাঈম ইসলাম ১০ দশমিক ৯১ সেকেন্ড টাইমিং করে হয়েছেন তৃতীয়।

২০২২ সাল থেকে এ পর্যন্ত দেশের মাটিতে টানা ৭টি প্রতিযোগিতার মধ্যে ৬টিতে অংশ নিয়ে সব কটিই জিতেছেন ইমরানুর। বাংলাদেশের কারও কাছে হেরে যাওয়ার কোনো শঙ্কা কাজ করছিল কি না, এমন প্রশ্নে আত্মবিশ্বাসী ইমরানুর বলেন, তিনি তাঁর সতীর্থদের সম্মান করেন, তবে নিজের ওপর বিশ্বাস ছিল যে ভালো করবেন ও প্রথম হবেন। চোট কাটিয়ে ট্র্যাকে ফিরেই এই সাফল্য পাওয়ায় বেশ উচ্ছ্বসিত দেখায় দেশের এই দ্রুততম মানবকে। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ দ্রুততম মানবের খেতাব। এক প্রশ্নে তিনি বলেন, ‘সামনে এশিয়ান ও কমনওয়েলথ এবং আগামী বছর এসএ গেমস আছে। ধাপে ধাপে আমি এগোতে চাই। আশা করি, এই গেমসগুলোয় ভালো করতে পারব।’

মেয়েদের বিভাগে সেরা হওয়া শিরিন দৌড় শেষ করেছেন ১২ দশমিক ১০ সেকেন্ডে। সবশেষ সামার অ্যাথলেটিক্সে তিনি দ্বিতীয় হয়েছিলেন ১২ দশমিক ২১ সেকেন্ড টাইমিং করে।

এ নিয়ে জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে ১৭বার দ্রুততম মানবী হলেন শিরিন। ফিরে ফিরে পেলেও তিনি পারেননি ব্যক্তিগত সেরা টাইমিং পেছনে ফেলতে; ২০২২ সালে ১১ দশমিক ৯৫ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন নৌবাহিনীর এই দৌড়বিদ। দৌড় শেষে সাংবাদিকদের শিরিন বলেন, ‘আসলে আমি ১৭ বার ১০০ মিটারে প্রথম হয়েছি। এটাই আমার কাছে ভালো লাগার বিষয়।’

এটি শিরিন আক্তারের ক্যারিয়ারের ১৭তম দ্রুততম মানবীর খেতাব। আর এই জয়ের মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন দেশের সাবেক কৃতী স্প্রিন্টার নাজমুন নাহার বিউটির ১৭ বার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড। আজ স্টেডিয়ামে উপস্থিত থেকে শিরিনের এই রেকর্ড ছোঁয়া নিজের চোখে দেখেন বিউটি। শিরিনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শিরিন আমার ১৭ বারের রেকর্ড ছুঁয়েছে, তাই ওকে অভিনন্দন জানাই এবং আশা করি, সে সামনে আরও ভালো করবে।’

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers