শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন বাজেট ফোন

নিউজজি ডেস্ক ১ মে , ২০২৫, ১৬:১৩:৩০

224
  • ছবি : ইন্টারনেট

ঢাকা: দেশের বাজারে নতুন বাজেট ফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি এ০৬ ফোনটি পাওয়া যাবে তিনটি ভিন্ন ভিন্ন রঙে। আর ফোনটির দাম শুরু ১৩ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্যামসাং।

এ সিরিজের নতুন এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। যার ছবি হবে ডিটেইলড ও ঝকঝকে। এছাড়াও ফোনটিতে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্টাইলিশ ও স্লিম ডিজাইনের স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লের। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সাথে থাকছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

স্মার্টফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইএএল৫প্লাস সার্টিফায়েড নক্স ভল্ট। যা এ প্রাইস রেঞ্জের ফোনে এক দুর্দান্ত সংযোজন বলে দাবি প্রতিষ্ঠানটির। ফোনটির ইএএল৫প্লাস নিশ্চিত করবে উচ্চমানের সুরক্ষা।

চীনে আইফোনের বিক্রি কমেছে ৯ শতাংশচীনে আইফোনের বিক্রি কমেছে ৯ শতাংশ

স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, ‘আমরা শক্তিশালী পারফরমেন্স, দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ডিসপ্লের সমন্বয়ে গ্যালাক্সি নতুন ফোন নিয়ে এসেছি। স্মার্টফোনটি তাদের ব্যক্তিত্ব ও লাইফস্টাইলের সাথে চমৎকারভাবে মানিয়ে যাবে।’

নতুন ভিশন প্রো হেডসেট তৈরি করছে অ্যাপলনতুন ভিশন প্রো হেডসেট তৈরি করছে অ্যাপল

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, স্ট্রিমিং ও গেমিংকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে। যেখানে থাকছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। এছাড়াও থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা। যেখানে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের ভেরিয়েন্টের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers