সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

বাংলাদেশের তৈরি এআই-চালিত সফটওয়্যার ফ্রি ডকুমেন্ট মেকার

নিউজজি প্রতিবেদক ১ জুলাই , ২০২৫, ১৬:০৫:৫৪

6K
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ফ্রি ডকুমেন্ট মেকার’ । এটি বাংলাদেশে তৈরি একটি স্মার্ট ও সম্পূর্ণ বিনামূল্যের সফটওয়্যার প্ল্যাটফর্ম। যা অল্প সময়েই দেশজুড়ে ভালো জনপ্রিয়তা পেয়েছে।

প্ল্যাটফর্মটি এআই প্রযুক্তিনির্ভর, যেখানে ব্যবহারকারীরা কোনো রকম সাইনআপ ছাড়াই ইনভয়েস, সিভি, রিসিপ্ট, কোটেশন, সার্টিফিকেট, চুক্তিপত্রসহ ৩০টিরও বেশি ডকুমেন্ট তৈরি করতে পারেন।

এই ওয়েব-ভিত্তিক টুলসগুলো পুরোপুরি ফ্রি, ব্রাউজার-ভিত্তিক এবং মোবাইল ফ্রেন্ডলি। এর মাধ্যমে ব্যবহারকারীরা পিডিএফ ফরম্যাটে ডকুমেন্ট ডাউনলোড করতে পারেন। সেই সাথে এই সফটওয়্যারটিতি কোনো ওয়াটারমার্ক বা বিজ্ঞাপন ছাড়াই কাজ সম্পন্ন করা যায়।

বর্তমানে এটি বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে দ্রুত গ্রহণযোগ্যতা পাচ্ছে। প্ল্যাটফর্মটির TikTok ও Pinterest–এ এরইমধ্যে ১ লক্ষাধিক রিচ হয়েছে এবং সম্প্রতি এটি গুগল ক্রোম এক্সটেনশন হিসেবেও চালু হয়েছে।

ফ্রি ডকুমেন্ট মেকার-এর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই বাংলা সংস্করণ, মোবাইল অ্যাপ ও ফ্রিল্যান্সারদের জন্য নতুন টেমপ্লেট যুক্ত হবে। বাংলাদেশ থেকে এমন একটি প্রযুক্তিভিত্তিক সল্যুশনের দ্রুত গ্রোথ প্রমাণ করে যে, আন্তর্জাতিক মানের সফটওয়্যার এখন দেশেই তৈরি হচ্ছে, বিশ্ববাজারের জন্য।

Free Document Maker সফটওয়্যার টি ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা অনলাইনে সফটওয়্যারটি ব্যবহার করতে এখানে ক্লিক করুন। 

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers