সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

এবার মাইক্রোসফটে ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৪ শতাংশ কর্মী

নিউজজি ডেস্ক ৩ জুলাই , ২০২৫, ১১:৪৪:৪৪

196
  • ইন্টারনেট

ঢাকা: তথ্যপ্রযুক্তি জগতে আশঙ্কার মেঘ। চাকরি নিয়ে চরম অনিশ্চয়তা। বারবার কর্মী ছাঁটাই করছে গুগল, আমাজন, আইবিএম, মাইক্রোসফটের মতো প্রথমসারির সংস্থাগুলির।

এবার চাকরি হারাতে পারেন মাইক্রোসফটের মোট কর্মীর প্রায় চার শতাংশ। সংখ্যার হিসেবে মোটামুটি ৯ হাজার ১oo জন। ২০২৩ সালের পর এত বিপুল কর্মী ছাঁটাই আর কখনও হয়নি।

গত বছরের জুন মাসের হিসেব। বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীর সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার। ২০২২ সালে দু'বার কর্ম ছাঁটাই হয়েছে, আর ২০২৩ সালে একবার। ফের কর্মী ছাঁটাই? মাইক্রোসফটের তরফে আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছু জানানো হয়নি।

এএফপি-কে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, ‘গতিশীল বাজারে সাফল্যের জন্যে দলে যে যে পরিবর্তন আনা দরকার আমরা তা করব।’

এর আগে ২০২৫ সালের মে মাসেও ব্যাপক কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। সে বার একধাক্কায় ছেঁটে ফেলা হয়েছিল প্রায় ৬ হাজার কর্মীকে। কর্পোরেট বিশেষজ্ঞরা বলছেন, এই ছাঁটাইয়ের পিছনে এআই-এরও কিছুটা ভূমিকা রয়েছে।

কেন? মাইক্রোসফট তাদের সমস্ত পণ্যেই এআই-এর ব্যবহার আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মাইক্রোসফটের লক্ষ্য হলো, নতুন প্রযুক্তির ব্যবহারে এমন পরিবেশ তৈরি করা যাতে কর্মীরা সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজে মন দিতে পারেন। একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers