বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

পুরনো মোবাইল ১৬ ডিসেম্বরের আগে স্বয়ংক্রিয় নিবন্ধিত হবে

নিউজজি ডেস্ক ১৬ নভেম্বর , ২০২৫, ১৬:০১:৫১

202
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে কেনা সকল মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু সংক্রান্ত উদ্বেগ নিরসনে এই বার্তা দেওয়া হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর ২০২৫-এর আগে বাংলাদেশের নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট—বৈধ বা অবৈধ, ডাটাবেইজে থাকুক বা না থাকুক—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্ক সংযোগ সচল থাকবে। ফলে পুরনো মোবাইল ফোন বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।

কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, সকল পুরোনো সেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা নির্বিঘ্নে পরিষেবা ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের পদ্ধতি

তবে ভবিষ্যতে কোনো মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার জন্য বিটিআরসি নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে অনুরোধ করেছে:

আপনার হ্যান্ডসেটের IMEI নম্বর জানার জন্য ডায়াল করুন *#06#।

তারপর KYD<space> লিখে আপনার মোবাইলের ১৫-সংখ্যার IMEI নম্বরটি লিখুন।

লিখে সেটি ১৬০০২ নম্বরে এসএমএস (SMS) করে পাঠান।

ফিরতি মেসেজের মাধ্যমে আপনি মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

NEIR সম্পর্কিত যেকোনো তথ্য জানার প্রয়োজন হলে বিটিআরসি’র হেল্পডেস্ক নম্বর ১০০-এ কল করে অথবা যেকোনো মোবাইল অপারেটর থেকে *১৬১৬১# ডায়াল করে সংশ্লিষ্ট সেবা নেওয়া যাবে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers