বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

একাধিক ই-মেইল ব্যবস্থাপনায় সহজ সমাধান গুগলের

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৬, ১৩:০১:৫৮

174
  • ছবি : সংগৃহীত

ঢাকা: দিনদিন ই-মেইল ব্যবহারের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজনও বেড়েছে। ফলে আলাদা আলাদা অ্যাপ বা ডিভাইস ব্যবহারের ঝামেলায় পড়েন অনেকেই। তবে এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে গুগলের জনপ্রিয় ই-মেইল সেবা জি-মেইল।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা জি-মেইল অ্যাপে একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। এতে গুগলের নিজস্ব জি-মেইলের পাশাপাশি আউটলুক, আইক্লাউড ও ইয়াহুর মতো থার্ড-পার্টি ই-মেইল সেবাও যুক্ত করা সম্ভব।

জি-মেইল অ্যাপে অতিরিক্ত অ্যাকাউন্ট যুক্ত করার প্রক্রিয়াও বেশ সহজ। দ্বিতীয় গুগল অ্যাকাউন্ট বা পরিচিত কোনো ই-মেইল সেবা যোগ করতে জি-মেইল অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করে জি-মেইলের জন্য ‘গুগল’ অথবা আউটলুক, আইক্লাউড, ইয়াহু—যেকোনো একটি সেবা বেছে নিতে হবে।

নির্দেশনা অনুসরণ করে সাইন ইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের ধাপ সম্পন্ন করতে হবে। তালিকাভুক্ত নয় এমন ইমেইলের জন্য ম্যানুয়াল সেটআপ। যেসব ই-মেইল সেবা স্বয়ংক্রিয় তালিকায় নেই, সেগুলোর জন্য জি-মেইলে রয়েছে আইএমএপি ম্যানুয়াল সেটআপ সুবিধা। এক্ষেত্রে-‘অ্যাড এনাদার অ্যাকাউন্ট’ থেকে ‘আদার’ নির্বাচন করতে হবে। ই-মেইল ঠিকানা দিয়ে ‘পার্সোনাল (আইএমএপি)’ অপশন বেছে নিতে হবে।

সংশ্লিষ্ট ই-মেইল সার্ভারের তথ্য (সার্ভার ঠিকানা, পোর্ট ও নিরাপত্তা সেটিংস) প্রদান করতে হবে। একসঙ্গে সব ইনবক্স দেখার সুবিধা। জি-মেইল অ্যাপের অন্যতম কার্যকর ফিচার হলো ‘অল ইনবক্স’। অ্যাপের বাম পাশের মেনুতে গিয়ে এই অপশন নির্বাচন করলে যুক্ত সব অ্যাকাউন্টের ই-মেইল এক জায়গায় দেখা যাবে। এতে বারবার প্রোফাইল পরিবর্তনের প্রয়োজন পড়ে না।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন