শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

বিজ্ঞান ও প্রযুক্তি

লঞ্চের আগেই ‘আইফোন ১৮’ নিয়ে তোলপাড়, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিউজজি ডেস্ক ২১ জানুয়ারি , ২০২৬, ১৬:৪৪:০৭

218
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আইফোনপ্রেমীরা এখনও ১৭ সিরিজের মোবাইল নিয়ে উচ্ছ্বাসে মগ্ন। এই সিরিজের ফোন এখনও খুব কম মানুষের হাতেই দেখা যায়। তবে প্রযুক্তিপ্রেমীদের নজর ইতোমধ্যেই আইফোনের ১৮ সিরিজের দিকে চলে গেছে। বিশেষ করে, আইফোন ১৮ প্রোকে কেন্দ্র করে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। নতুন এই সিরিজের সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে।

সম্প্রতি একজন পরিচিত অ্যাপল টিপস্টার এমন কিছু তথ্য শেয়ার করেছেন, যা আইফোন ১৮ সিরিজের প্রতি উত্তেজনা আরও বাড়িয়েছে। আইফোন ১৮ প্রো সংক্রান্ত তথ্য সাম্প্রতিক সময়ে ফাঁস হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক-এ। চ্যানেলটির হোস্ট জন প্রোসার তার ভিডিওতে ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, এবার অ্যাপল কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছে।

তার তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোতে আর আগের মতো প্রশস্ত ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে না। তার বদলে থাকতে পারে একটি পাঞ্চ-হোল কাটআউট। আগেও এই বিষয়টি উঠে এসেছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো অ্যাপল নাকি ডিসপ্লের নিচে থাকা ফেস আইডি সেন্সর সরিয়ে ফেলার প্রযুক্তিতে বড় সাফল্য পেয়েছে। যদি সত্যি হয়, তাহলে এটি অ্যাপলের ডিজাইন ইতিহাসে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে।

প্রোসারের মতে, আইফোন ১৮ প্রো দেখতে খুব বেশি আলাদা না হলেও আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় আরও রুচিসম্মত হবে। নতুন করে সাজানো ক্যামেরা আইল্যান্ড ডিজাইন আবারও এই সিরিজে জায়গা পেতে পারে, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

নতুন প্রো সিরিজে ব্যবহার হতে পারে এ২০ প্রো চিপসেট, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও স্মার্ট হবে। এআই ফিচার আরও ভালোভাবে চালানোর জন্য ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এছাড়া, দ্রুত ইন্টারনেট ও স্থিতিশীল কানেকশনের জন্য অ্যাপল তাদের আইফোন ১৮ প্রোতে নতুন সি২ মডেম যুক্ত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বলা হচ্ছে, অ্যাপল প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম আনতে পারে। এই ফিচার এরই মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে, যা আলোর ওপর আরও ভালো নিয়ন্ত্রণ এনে দেয়।

আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে একাধিক নতুন রঙে। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের উল্লেখ রয়েছে। আগের একটি ফাঁস হওয়া তথ্যে এই রংগুলোর ইঙ্গিত মিলেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল আবারও তাদের প্রো সিরিজের রঙের প্যালেটে পরিবর্তন আনতে পারে।

তবে মনে রাখতে হবে, এসব তথ্যই এখনও গুঞ্জন হিসেবেই ধরে নিতে হবে। আইফোন ১৮ প্রো তো দূরের কথা, অ্যাপলের সম্ভাব্য আইফোন ফোল্ড বাজারে আসতেও এখনও অনেক সময় বাকি। তাই অফিসিয়াল ঘোষণার আগে এই তথ্যগুলোকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers