রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি

চীনে ৫জি বেস স্টেশনের সংখ্যা ৫১ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১৫:৩৫:৫৩

80
  • চীনে ৫জি বেস স্টেশনের সংখ্যা ৫১ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে

ঢাকা: শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৮ মাসে চীনের টেলিযোগাযোগ খাতের মোট ব্যবসার পরিমাণ স্থিতিশীলভাবে বেড়েছে। একই সঙ্গে ৫জি-সহ বিভিন্ন নেটওয়ার্ক নির্মাণ ও এর ব্যবহারও অব্যাহতভাবে এগিয়েছে।

তথ্য অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ চীনে ৫জি বেস স্টেশনের মোট সংখ্যা ৫১ লাখ ৯৫ হাজারে পৌঁছেছে। এটি দেশটির মোট মোবাইল বেস স্টেশনের ৩৯ দশমিক ৭ শতাংশ।

এদিকে, মোবাইল ইন্টারনেট ব্যবহারের পরিমাণও দ্রুত বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে মোবাইল ইন্টারনেটের মোট ডেটা ব্যবহার ২৯ হাজার ৭১০ কোটি গিগাবাইটে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

আগস্টের শেষ নাগাদ চীনে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ কোটি ৮০ লাখে। গত বছরের শেষের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা নিট ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার বেড়েছে।- সিজিটিএন

নিউজজি /এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers