সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজজি ডেস্ক ২৩ এপ্রিল , ২০২৫, ১৭:০৭:৩২

168
  • ছবি : সংগৃহীত

ঢাকা: তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মানির ভূমিকম্প গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

জিএফজেডের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

তবে তুরস্কে আঘাত হানা এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটির দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ (এএফএডি) বলেছে, বুধবার স্থানীয় সময় ১২টা ৪৯ মিনিটের দিকে ইস্তাম্বুল থেকে ৮০ কিলোমিটার পশ্চিমের সিলভরি অঞ্চলের মারমারা উপসাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় তীরে অবস্থিত শহরটির লোকজন আতঙ্কে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

দেশটির সম্প্রচারমাধ্যম টিজিআরটি বলেছে, ভূমিকম্পের সময় ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ায় এক ব্যক্তি আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছে, শহরের জরুরি কর্তৃপক্ষ ভূমিকম্প পরিস্থিতির পর্যালোচনা করছে।

এএফএডি ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনে লোকজনকে প্রবেশ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers