শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

ভারত ২৬টি যুদ্ধবিমান কিনছে ফ্রান্স থেকে

নিউজজি ডেস্ক ২৮ এপ্রিল , ২০২৫, ১৬:৪৮:১৬

119
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ফ্রান্সের কাছ থেকে আরো ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এই বিষয়ে আলোচনা হয়েছিল আগেই। সোমবার এই সংক্রান্ত চুক্তিতে সই করেছে ভারত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, ২৬টি বিমান ৬৩ হাজার কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে। তা তুলে দেয়া হবে ভারতীয় নৌবাহিনীর হাতে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানায়।

পাকিস্তান সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করায় ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশেষজ্ঞরা।

ভারতের পুরনো আমলের মিগ-২১ বিমানগুলো ধাপে ধাপে বাতিল হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর হাতে ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা। কিন্তু তা এখন ৩২-এ নেমে এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়। ফলে ফ্রান্সের সঙ্গে ২৬টি যুদ্ধবিমানের চুক্তি স্বাক্ষর করে খাতা-কলমে বিষয়টি পাকা করতে মরিয়া নয়াদিল্লি।

জানা গেছে, এই যুদ্ধবিমানগুলো ব্যবহৃত হবে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে বর্তমানে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। রাফাল হাতে পেলে এই যুদ্ধবিমানগুলোকেও ধীরে ধীরে অবসরে পাঠাবে নয়াদিল্লি।

ফ্রান্সের কাছ থেকে এর আগে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। ২০১৬ সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে দেশটির বিমান বাহিনী।

উল্লেখ্য, কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে ‘শক্তিপ্রদর্শন’ শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। রোববারই তারা আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে পর পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে মহড়া দিয়েছে। সামাজিক মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর বার্তা, ‘যেকোনো সময়, যেকোনো ভাবে এবং যেকোনো পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলা করতে তারা প্রস্তুত’।

রাফাল বিমানের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারতের নৌসেনার শক্তি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। -বাসস

নিউজজি/পিএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers