সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

ব্রিটেনে ইরানিদের গ্রেপ্তার নিয়ে তেহরানে ব্রিটিশ কূটনীতিক তলব

নিউজজি ডেস্ক ১৯ মে , ২০২৫, ১৫:৩৫:২০

100
  • ইন্টারনেট

ঢাকা: ব্রিটেনে কয়েকজন ইরানি নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারের জেরে তেহরানের ব্রিটিশ দূতাবাসের কূটনীতিককে তলব করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এএফপি এ তথ্য জানায়।

ইরনা জানায়, “যুক্তরাজ্যে কয়েকজন ইরানি নাগরিককে অন্যায্যভাবে গ্রেপ্তারের পর, রোববার তেহরানে ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়।” এই গ্রেপ্তারকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও উল্লেখ করা হয়।

গত শনিবার ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে লন্ডনের এক আদালতে হাজির করা হয় তিন ইরানি নাগরিককে। তারা হলেন, মোস্তাফা সেপাহভান্দ , ফারহাদ জাওয়াদি মানেশ ওশাপুর ক্বালেহালি খানি নূরি । তাঁরা সবাই লন্ডনে বসবাস  করেন। গত ৩ মে গ্রেপ্তার হন এই তিন ইরানি।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ছোট নৌকায় অথবা গাড়িতে লুকিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা অনিয়মিত অভিবাসী।

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এই গুপ্তচরবৃত্তি কার্যক্রম ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল।

তদন্তের অংশ হিসেবে গত ৯ মে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে কোন অভিযোগ না এনেই পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ভিন্ন এক মামলায় গত ৩ মে আরও পাঁচ ইরানিকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে চারজনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে আটক রাখা হলেও, পরবর্তীতে মুক্তি দেওয়া হয়। তবে পুলিশ বলেছে, তদন্ত এখনো চলছে।

পঞ্চম ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হলেও চলতি মাসের যেকোনো সময় তাকে আদালতে হাজির হতে হবে। -বাসস

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers