শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

বিদেশ

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৪১৫

নিউজজি প্রতিবেদক ১৯ মে , ২০২৫, ১৬:২৯:১৩

161
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৯ জন। সোমবার (১৯ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৯ জন। মোট ১৪১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers