শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

বিদেশ

ইরানের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

নিউজজি ডেস্ক ১৬ জুন , ২০২৫, ১০:৫০:৪৬

124
  • ইন্টারনেট

ঢাকা: ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত এই পরমাণু কেন্দ্র। যা মাটির বেশ গভীরে বানানো হয়েছে।

সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সরাসরি সম্প্রচারিত এক প্রতিবেদনে জানায়, সোমবার ভোরে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সম্ভবত ইসরায়েলের হামলায় সেখানে এই বিস্ফোরণ হয়েছে।

ইউরেনিয়াম মজুদকরণের এই কেন্দ্রটিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রটি মাটির এতই গভীরে অবস্থিত যে দখলদার ইসরায়েলের পক্ষে এটি ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরমাণু কেন্দ্রটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন।

গত শুক্রবার ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই সময় মাটির নিচে অবস্থিত নাতানজ পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইহুদিবাদীরা। পরবর্তীতে জানা যায়, পরমাণু কেন্দ্রটির বাহ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তাদের হামলার প্রভাবে হয়ত পরমাণু কেন্দ্রটি ভেতরের দিকে বিস্ফোরিত (ইমপ্লোড) হয়েছে। তবে সত্যিই এমন কিছু হয়েছে কি না সেটি জানতে তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে।

ফোর্দো পরমাণু কেন্দ্র ছাড়াও দখলদার ইসরায়েল সোমবার মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানের নার্মাক এবং লাভিজান বিভাগেও হামলা চালিয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers