শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

বিদেশ

'শিগগিরই ভারত সফর করবেন পুতিন'

নিউজজি ডেস্ক ৭ আগস্ট , ২০২৫, ১৬:৫২:১০

167
  • ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে আসছেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। রাশিয়ার সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই পুতিনের এই সফরের ঘোষণা এলো।

মস্কো সফররত থাকা দোভাল নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। তবে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চলতি আগস্ট মাসের শেষের দিকে পুতিনের এই সফর হতে পারে।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে অজিত দোভাল বলেন, ‘আমাদের (রাশিয়াও ভারত) একটি বিশেষ, দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ককে মূল্যবান বলে মনে করি। আমাদের উচ্চ-স্তরের সম্পৃক্ততা রয়েছে এবং এই উচ্চ-স্তরের সম্পৃক্ততাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর সম্পর্কে জানতে পেরে আমরা অত্যন্ত উত্তেজিত এবং আনন্দিত। তার এই সফরের তারিখ প্রায় চূড়ান্ত করা হয়েছে।’

এরআগে মঙ্গলবার রাতে ডোভাল মস্কোয় পৌঁছান। বিভিন্ন সূত্রের দাবি, এই সফরের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু সম্প্রতি ভারত-রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যে ভাবে ভারতকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছে যুক্তরাষ্ট্র, সেই কারণেই এই সফরের তাৎপর্য অনেক বেড়ে গেছে।

এই সফরে রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন দোভাল। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমন ও বাণিজ্য ইস্যুর মতো বিষয়ে আলোচনা হয়েছে। 

 

সূত্র: এনডিটিভি

নিউজজি/এসআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers