বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

বিদেশ

ডিআর কঙ্গোতে ৫০ জনকে ‘ম্যাশেটি’ দিয়ে হত্যা

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর , ২০২৫, ১৭:৪৮:৪৬

128
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ডিআর কঙ্গোতে আইএসআইএস সমর্থিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীরা একটি শেষকৃত্যের অনুষ্ঠানে ৫০ জনের বেশি বেসামরিক নাগরিককে ‘ম্যাশেটি’ দিয়ে হত্যা করেছে। পূর্ব কঙ্গোর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এটি গোষ্ঠীটির সর্বশেষ বড় আকারের হামলা।

‘ম্যাশেটি’ বলতে একটি বড়, চওড়া ও ভারি ছুরিকে বোঝায়। যা সাধারণত গাছপালা, গুল্ম ইত্যাদি কাটার জন্য ব্যবহৃত হয়। কখনও কখনও আবার অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। এর ব্লেডটি ধীরে ধীরে আগার দিকে চওড়া হয়।

স্থানীয় প্রশাসক ম্যাকায়ার সিভিকুনুলা জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের দিকে উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের নটোয়ো শহরে এই হত্যাকাণ্ড ঘটে।

তিনি বলেন, ‘আমি প্রাথমিভাবে ৫০ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পেরেছি। রাত ৯টার দিকে নটোয়ো গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের সময় নিহতদের আটক করা হয় এবং তাদের বেশির ভাগকেই চাপাতি দিয়ে হত্যা করা হয়। তদন্ত এখনো অব্যাহত রয়েছে।’ তবে লুবেরোর সামরিক প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া রয়টার্সকে জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রায় ৬০ এবং আরো অনেকেই নিখোঁজ, তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ এই অঞ্চলে জমি ও সম্পদ নিয়ে বহু মিলিশিয়া সংঘর্ষে লিপ্ত রয়েছে, যার মধ্যে এডিএফও অন্যতম। কঙ্গোর সেনাবাহিনী এবং তাদের মিত্র উগান্ডা জানিয়েছে, তারা বর্তমানে এডিএফের বিরুদ্ধে অভিযান তীব্র করেছে। গত মাসে এডিএফের একাধিক হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়, যেখানে জুলাই মাসে একটি গির্জায় হামলায় ৩৮ জনের প্রাণহানি ঘটে।

 

সূত্র : রয়টার্স

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers