বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিদেশ

দুই দিন পর পুনরায় চালু নেপালের ত্রিভুবন বিমানবন্দর

নিউজজি ডেস্ক ১০ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:৫২:১২

196
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) দুই দিনের বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্তের পর সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেয়া হয়।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বুধবার টিআইএ সিভিল এভিয়েশন অফিস জানায়, ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা সব ফ্লাইট এখন স্বাভাবিকভাবে চলবে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে টিকিট ও লাগেজ সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন সহিংস রূপ নিলে কাঠমান্ডু উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।

গথাটারসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিমানবন্দর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছিল।

এদিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু হওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকেই নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে নেপালের বেসরকারি সংস্থা বুদ্ধ এয়ার।

বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা এখন থেকে সংস্থার সরকারি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, বিভিন্ন অনলাইন পোর্টাল ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।

 

নিউজজি/এসআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers