বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

বিদেশ

ইসরায়েলের হাতে আটক শহিদুল আলম

নিউজজি ডেস্ক ৮ অক্টোবর , ২০২৫, ১১:৪৭:০৪

144
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গাজার উদ্দেশ্যে যাত্রাকালে "কনশানস" নামের নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রপথে তাদের থামিয়ে ইসরায়েলি বাহিনী আটক করেছে। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ইসরায়েলের দখলদার বাহিনী তাকে "অপহরণ" করেছে।

শাহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, "আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরায়েলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।"

কনশানস নৌযানটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর গাজা অভিমুখে যাত্রা করেছিল।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers