সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

বিদেশ

ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজজি ডেস্ক ১০ অক্টোবর , ২০২৫, ১০:৫৭:০৬

162
  • সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনের মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। 

ফিলিপাইনের ভূমিকম্প ও অগ্নুৎপাত পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা দ্য ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি  অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে সুনামি।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও ভূতত্ত্ব জরিপ সংস্থাও সুনামি সতর্কতা জারি করেছে। এ সম্পর্কিত এক পূর্বাভাসে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সুনামির সময় ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৩ ফুটের বেশি হতে পারে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২  মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

এক বার্তায় মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ১২৩ কিলোমিটার।

ভূমিকম্প দু’টি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক’ হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত।

দাভাওয়ের গভর্নর এডউইন জুবাহিব সাংবাদিকদের জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেছেন, “দু’টি ভূমিকম্পই খুব শক্তিশালী ছিল। আঘাতের পর স্বাভাবিকভাবেই লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।”

প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ কেবু-তে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে নিহত হয়েছিলেন ৬৯ জন, আহত হন আরও বহুসংখ্যক।

সূত্র : বিবিসি, সিএনএন

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers