শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

‘নোবেল শান্তি পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’

নিউজজি ডেস্ক ১১ অক্টোবর , ২০২৫, ১৭:৫৪:১৪

158
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সুর তুলে নোবেল কমিটির সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, “যারা শান্তির জন্য কিছুই করেনি, তাদের হাতে নোবেল তুলে দেওয়া হচ্ছে—ফলে এই পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে।”

এবারের নোবেল শান্তি পুরস্কার নিয়ে শুরু থেকেই ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। তিনি বারবার দাবি করেছেন, তিনিই সবচেয়ে উপযুক্ত প্রার্থী। কারণ হিসেবে উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট থাকার সময় তিনি মাত্র কয়েক মাসের ব্যবধানে সাতটি যুদ্ধ থামিয়েছেন।

তবে শেষ পর্যন্ত পুরস্কারটি পেয়েছেন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক এবং ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নোবেল কমিটি তাকে ২০২৫ সালের শান্তি পুরস্কারে ভূষিত করে জানায়, ভেনিজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদানের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিষয়টা ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ ও হতাশ করেছে। এমনকি ট্রাম্প পুরস্কার না পাওয়ায় নোবেল কমিটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। বলেছে, নোবেল কমিটি শান্তির ওপর রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি জানি না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কারের যোগ্য কিনা। তবে তিনি বছরের পর বছর এমনকি দশক ধরে স্থায়ী জটিল সংকট সমাধানের জন্য সত্যিই অনেক কিছু করছেন।’

নোবেল কমিটির সমালোচনা পুতিন বলেন, তারা এমন সব লোকদের শান্তি পুরস্কার দিচ্ছে যারা শান্তির জন্য কিছুই করেননি। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, ট্রাম্পের কাজ পুরষ্কারের যোগ্য কিনা তা নির্ধারণ করা আমার কাজ নয়। আসলে এর বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে।’ পুতিনের এই মন্তব্যের জবাবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল এক পোস্টে রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers