শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

বিদেশ

গাজা গণহত্যার সমর্থনকারীকে নোবেল শান্তি পুরস্কার

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ১১:২৯:৩৩

246
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গাজা গণহত্যার সমর্থক মারিয়া কোরিনা মাচাদোকে শান্তির নোবেল দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। রোববার (১২ অক্টোবর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানায়, ভেনেজুয়েলায় অবস্থিত ইরানি দূতাবাস এক্সে দেওয়া বার্তায় এ প্রতিক্রিয়া জানিয়েছে।

বার্তায় বলা হয়, "গাজায় গণহত্যাকে ন্যায্যতা দেওয়া এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনের আহ্বান জানানো একজন ব্যক্তিকে 'শান্তি' পুরস্কারে ভূষিত করা, উন্নয়নশীল বিশ্বের প্রতি পশ্চিমাদের হস্তক্ষেপমূলক ও বিভেদমূলক দৃষ্টিভঙ্গির আরেকটি প্রমাণ।"

ইরানি মিশন আরও বলে, "নোবেল কমিটির এই সিদ্ধান্ত শান্তি ধারণার প্রতি এক ধরনের উপহাস।"

প্রসঙ্গত, গত শুক্রবার নোবেল কমিটি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে শান্তি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করে। তাকে গণতান্ত্রিক অধিকারের প্রচারক হিসেবে উল্লেখ করা হলেও, অনেক সমালোচক তার ইসরায়েলপন্থী অবস্থান এবং গাজা পরিস্থিতি নিয়ে দৃষ্টিভঙ্গিকে ঘিরে প্রশ্ন তুলেছেন।

এর আগে মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থি মন্ত্রিসভার প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, নির্বাচিত হলে তিনি তেল আবিব থেকে অধিকৃত আল-কুদসে ভেনেজুয়েলার দূতাবাস স্থানান্তর করবেন। এটি এমন একটি পদক্ষেপ, যেখানে ওয়াশিংটনের সঙ্গে ভেনেজুয়েলার সমন্বয় করবে এবং ফিলিস্তিনিদের প্রতি ঐতিহাসিক সমর্থন থেকে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দেবে।

তার রাজনৈতিক দল ভেন্তে ভেনেজুয়েলা, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সহযোগিতা চুক্তিও সই করেছে এবং ভেনেজুয়েলা এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার মধ্যে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মেহেরের প্রতিবেদনে বলা হয়, মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন স্পষ্টবাদী সমর্থকও ছিলেন।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers