মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

যুদ্ধবিরতি আলোচনায় যাত্রাপথে মিশরে ৩ কাতারি কূটনীতিক নিহত

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ১১:৩৪:৩৫

154
  • ছবি: সংগৃহীত

ঢাকা: গাজা ইস্যুতে আলোচনার জন্য মিশর সফরে গিয়ে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। কাতারের দূতাবাস এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় যে, মিশরের শারম আল-শেখের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মচারী প্রাণ হারান। রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স। 

দূতাবাস আরও জানায়, দুর্ঘটনায় আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের দেহ রোববারই দোহায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার বাঁকের ওপর কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় অংশ নেওয়ার কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে। ওই আলোচনার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি হয়েছিল।

চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে আগামী সোমবার মিশরীয় শহরটিতে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers