সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

বিদেশ

গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দিন ঘোষণা ট্রাম্পের

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ১১:৪৯:৫৫

110
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি শুরু করবে গোষ্ঠী হামাস আগামী ১৩ অক্টোবর, সোমবার থেকে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, গাজায় এখনও ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত রয়েছে এবং ২৮ জনের দেহাবশেষ পাওয়া গেছে। তিনি বলেন, হামাস জীবিত জিম্মিদের পাশাপাশি মৃতদের দেহাবশেষও হস্তান্তর করবে।

এর পাশাপাশি, ইসরায়েল গাজায় বন্দি থাকা ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তবে পুরো প্রক্রিয়াটি একদিনে হবে নাকি কয়েক দিনে ধাপে ধাপে, তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্প আরও বলেন, “গত দু’বছর ধরে গাজায় যা ঘটেছে, তা একটি বড় ট্র্যাজেডি।”

গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের মন্ত্রিসভা।

মন্ত্রিসভা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের প্রস্তাব মেনে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের গত ৭৭ বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলা।

হামাসের এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান ‍শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার।

আন্তর্জাতিক বেশ কয়েকটি উদ্যেগ ব্যর্থ হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।

সূত্র : দ্য গার্ডিয়ান

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers