বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

বিদেশ

'পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেননি পুতিন'

নিউজজি ডেস্ক ১০ নভেম্বর , ২০২৫, ১৩:৫০:৪৫

122
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর কোনো প্রস্তুতির নির্দেশ দেননি। রোববার (৯ নভেম্বর) তিনি রুশ গণমাধ্যম ভিজিআরটিকে সাক্ষাৎকারে এ তথ্য জানান।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে পেসকোভ বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত, তাই বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি গবেষণা ও মূল্যায়ন করা হবে।’

পেসকোভ আরও জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানো উচিত কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুতর ও সুচিন্তিত সিদ্ধান্ত হবে এবং প্রমাণভিত্তিকভাবে গ্রহণ করা হবে। রুশ বিশেষজ্ঞরা বিষয়টি মূল্যায়ন করে তার বাস্তবসম্মততা যাচাই করবেন।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। এমন পরীক্ষার ব্যাপারে রাশিয়াও প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছিল। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র এমন পরীক্ষা চালালে বসে থাকবে না মস্কোও। তবে, বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে বলে সর্বশেষ জানালো ক্রেমলিন।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers