শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

বিদেশ

দ. কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ফ্লাইট বন্ধ

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৬:২৮:১২

89
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার দেশের সবচেয়ে কঠিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্র পৌঁছানোর জন্য পুলিশ মোতায়েন করা হয় এবং পরীক্ষা চলাকালীন ৩৫ মিনিটের জন্য সব ফ্লাইট স্থগিত রাখা হয়।

শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য অপরিহার্য এই পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা গত সাত বছরে সর্বোচ্চ। অধিকাংশ পরীক্ষার্থী ২০০৭ সালে জন্মগ্রহণ করেছে—যে বছরকে অনেক পরিবার সন্তান জন্মদানের জন্য শুভ মনে করেছিল।

বিকেল ১টা ৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছিল, যাতে ইংরেজি পরীক্ষার শ্রবণ অংশে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অংশ নিতে পারে।

এই সিদ্ধান্তে মোট ১৪০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৬৫টি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ফ্লাইট ট্র্যাকারগুলো দেখায়, পরিবহন মন্ত্রণালয় তিন হাজার মিটার (৯৮৪৩ ফুট) এর নিচে বিমান চলাচল নিষিদ্ধ করায় বেশ কিছু বিমান বিমানবন্দরের কাছে আকাশে চক্কর দিচ্ছিল।

দক্ষিণ কোরিয়ার আর্থিক বাজার ও অফিসগুলো স্বাভাবিকের চাইতে এক ঘণ্টা দেরিতে খুলেছে, যাতে পরীক্ষার্থীরা ৯ ঘণ্টার এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে। দেশটির অতিমাত্রায় প্রতিযোগিতামূলক সমাজে এই পরীক্ষাকে ভবিষ্যতের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

'এই পরীক্ষা প্রায় ২০ বছরের একটি লক্ষ্য এবং একই সঙ্গে নতুন শুরুও,' বলেন ইয়েসন কিম। তার মেয়েও পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তিনি বাইরে অপেক্ষা করছিলেন।

এ বছর মোট পাঁচ লাখ ৫৪ হাজার ১৭৪ জন এই পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি এবং ২০১৯ সালের পর সর্বোচ্চ। ২০০৭ সালে প্রায় চার লাখ ৯৬ হাজার শিশু জন্মেছিল—যা ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে চলমান জন্মহারের ধারাবাহিক পতনে একটি সাময়িক বিরতি এনে দিয়েছিল।

দক্ষিণ কোরিয়া বিশ্বের দ্রুততম বার্ধক্যজনিত সমাজগুলোর একটি, যদিও ২০২৪ সালে দেশটির জন্মহার সামান্য বেড়ে ০.৭৫ হয়েছে।

সূত্র: সিএনএন

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন