শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

গাজায় ৭ লাখ টন বর্জ্যে মানবিক সংকট

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৭:৫৩:৩০

199
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: গাজা স্ট্রিপ মিউনিসিপাল ইউনিয়ন শুক্রবার সতর্ক করেছে যে গাজার বিভিন্ন এলাকায় প্রায় ৭ লাখ টন কঠিন বর্জ্য জমে মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। জ্বালানি সংকট, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এবং অপর্যাপ্ত সরঞ্জামের কারণে স্থানীয় পৌরসভাগুলো ন্যূনতম পরিষেবা দেওয়াতেও ব্যর্থ হচ্ছে।

ইউনিয়নের উপপ্রধান আলা আল-বাত্তা বলেন, “অবকাঠামোর ব্যাপক ধ্বংস, তীব্র জ্বালানি ঘাটতি এবং ধ্বংসপ্রাপ্ত পৌর যন্ত্রপাতি আমাদের এক অবিশ্বাস্য সমস্যার মুখোমুখি করেছে। ইসরায়েলি বাহিনীর গণহত্যা, পৌর সম্পদের ধ্বংস এবং কড়া অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করছে।”

তিনি জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পার হলেও গাজার মানুষের জন্য সেবার মানের কোনোরকম উন্নতি হয়নি। ফলে বাস্তুচ্যুত মানুষসহ সাধারণ বাসিন্দাদের জন্য মৌলিক সেবা প্রদান কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

আলা আল-বাত্তা আরো সতর্ক করে বলেন, এত বিশাল পরিমাণ বর্জ্য গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে জমে থাকায় ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’–এর পূর্বদিকে থাকা কেন্দ্রীয় ডাম্পিং স্টেশনগুলোতে পৌরসভার প্রবেশ নিষিদ্ধ হওয়ায় এই সংকট আরো বাড়ছে।

বর্জ্য জমে পানি দূষিত হচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে মশা ও ইঁদুর। এর ফলে গাজা উপত্যকায় একটি বড় ধরনের স্বাস্থ্য ও পরিবেশগত বিপর্যয় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানায় গাজা মিউনিসিপাল ইউনিয়ন।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers