সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

আফগানের সাথে বাণিজ্য ইস্যুতে সতর্ক বার্তা পাকিস্তানের

নিউজজি ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ১৮:০৮:২৭

125
  • ছবি: সংগ্রহীত

ঢাকা: আফগানিস্তান- পাকিস্তান সীমান্ত একসময় বাণিজ্যের প্রাণকেন্দ্র হলেও এখন বন্ধ। সংঘর্ষ ও অর্থনৈতিক সংকটের মধ্যে তালেবান সরকার ব্যবসায়ীদের পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে বিকল্প বাণিজ্য রুট খুঁজতে উৎসাহিত করছে। পাকিস্তান জানিয়েছে, আফগান সরকার সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাই কাবুলের সাথে অর্থনৈতিক সম্পর্ক সম্ভব নয়। শুক্রবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে এই তথ্য জানান হয়। 

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান আঞ্চলিক বাণিজ্য ও সংযোগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সাথে এই ধরনের প্রচেষ্টা সহাবস্থান করতে পারে না।

মুখপাত্র জানান, তালেবান সরকার স্থানীয় ব্যবসায়ীদের পাকিস্তানকে বাদ দিয়ে অন্য দেশের সাথে বাণিজ্য করার নির্দেশ দিয়েছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে। এর প্রতিক্রিয়ায় আন্দ্রাবি বলেন বাণিজ্য ও অর্থনৈতিক বিবেচনার চেয়ে মানুষের জীবন অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, আমরা আফগানিস্তানকে অনেক বাণিজ্য ছাড় দিয়েছি, কিন্তু আফগান তালেবান সরকার তার প্রতিদান দেয়নি। তারা আফগান মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানো উপাদানগুলিকে সক্রিয়ভাবে সমর্থন ও আশ্রয় দিচ্ছে। আফগানিস্তানের সাথে বাণিজ্য ও ট্রানজিট তখনই সম্ভব, যখন আফগান তালেবান সরকার তার অঞ্চল থেকে পাকিস্তানবিরোধী উপাদানগুলির বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নেবে।

মুখপাত্র সাম্প্রতিক ইসলামাবাদ এবং ওয়ানায় সন্ত্রাসী হামলার ঘটনার উল্লেখ করে বলেন, উভয় ঘটনাতেই আফগানদের গভীর ছাপ ছিল। ইসলামাবাদ হামলায় একজন আফগান নাগরিক ছিল আত্মঘাতী বোমা হামলাকারী। কাবুলকে এই বাস্তবতা বুঝতে হবে।

তিনি আরও বলেন, পাকিস্তান তার জনগণকে রক্ষা করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আফগানিস্তানকে তার অঞ্চল থেকে পরিচালিত সন্ত্রাসীদের জন্য জবাবদিহি করতে বাধ্য করবে।

তালেবানদের এই যুক্তি যে তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে অসহায়, সেটিকে মুখপাত্র অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দেন।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers