রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

সাও পাওলো লাইব্রেরি থেকে খোদাইকর্ম চুরি

নিউজজি ডেস্ক ৮ ডিসেম্বর , ২০২৫, ১৩:৫৪:৫৯

186
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের সাও পাওলোর ‘মারিও ডি আন্দ্রাদে’ পাবলিক লাইব্রেরি থেকে ফরাসি শিল্পী হেনরি ম্যাটিসের আটটি খোদাই করা চিত্র চুরি হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সিটি প্রশাসন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই সশস্ত্র ব্যক্তি লাইব্রেরি থেকে ম্যাটিসের পাশাপাশি ব্রাজিলীয় চিত্রশিল্পী ক্যান্ডিডো পোর্টিনারির পাঁচটি কাজও চুরি করেছে। পুলিশ জানায়, অভিযুক্তরা একজন নিরাপত্তারক্ষী এবং লাইব্রেরিতে আসা এক বয়স্ক দম্পতিকে জিম্মি করেছিল।

এরপরে তারা নথিপত্র সংরক্ষণের কাঁচের গম্বুজের ভেতরে প্রবেশ করে, সেখানে আটটি খোদাই করা শিল্পকর্ম একটি ক্যানভাস ব্যাগে রেখে প্রধান ফটক দিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনও প্রকাশ করা হয়নি। এগুলো ‘ফ্রম দ্য বুক টু দ্য মিউজিয়াম’ শিরোনামের আধুনিক শিল্প প্রদর্শনীর অংশ ছিল, যা লাইব্রেরি ও সাও পাওলোর আধুনিক শিল্প জাদুঘরের সহযোগিতায় আয়োজিত হয়েছিল।

ফোলহা দ্য সাও পাওলো সংবাদপত্রের তথ্য অনুযায়ী, চুরি হওয়া কাজের মধ্যে ম্যাটিসের ১৯৪৭ সালের শিল্পকলা বই ‘জ্যাজ’-এর কোলাজও ছিল।

প্রদর্শনীটি রবিবার শেষ হওয়ার কথা ছিল। সাও পাওলোর মেয়রের কার্যালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাইব্রেরি থেকে প্রমাণ সংগ্রহ করছে।

উল্লেখ্য, প্যারিসের লুভ্যর জাদুঘরে দুই মাস আগে একদল চোর ঢুকে কয়েক মিনিটের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ডলারের গয়না চুরি করেছিল।

সূত্র: এএফপি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers