বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ , ৩ শাবান ১৪৪৭

বিদেশ

ভর্তি হয়ে গেছে বাবরি মসজিদের ১১ দানবাক্স

নিউজজি ডেস্ক ৮ ডিসেম্বর , ২০২৫, ১৫:১৬:২৩

153
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীর প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য রাখা দানবাক্সগুলো প্রায় ভরে গেছে। মসজিদ নির্মাণের জন্য হুমায়ুন মোট ১১টি দানবাক্স বসিয়েছিলেন। এসব বাক্সে বহু মানুষ নগদ টাকা দিয়েছেন, পাশাপাশি অনলাইনের মাধ্যমে অনেকে অনুদানও পাঠিয়েছেন।

দানবাক্সের টাকা গোনার জন্য রবিবার রাতে বিশেষ একটি যন্ত্র নেওয়া হয়েছে। খবর অনুযায়ী, এখন পর্যন্ত চারটি বাক্সের টাকা গোনা হয়েছে।

গত ৬ ডিসেম্বর বেলডাঙায় হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন। সেই দিনই সভাস্থলে ১১টি বড় স্টেইনলেস স্টিলের দানবাক্স রাখা হয়।

মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন। তার পর থেকে অনুদান আসছে। হুমায়ুনের দাবি, মুক্তহস্তে সবাই দান করছেন। অনুদানের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

রবিবার সন্ধ্যা ৭টা থেকে দানবাক্সের নগদ টাকা গণনার কাজ শুরু হয়েছিল, চলেছে রাত ১২টা পর্যন্ত। চারটি বাক্স এবং একটি বস্তা থেকে শুধু নগদে মিলেছে ৩৭ লাখ ৩৩ হাজার টাকা। এ ছাড়া, অনলাইন মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অনেকে অনুদান দিয়েছেন। সেখানে এখনও পর্যন্ত এসেছে ৯৩ লাখ টাকা। বাকি সাতটি দানবাক্সের গণনা শুরু হবে আজ সোমবার বিকেল ৫টা থেকে।

স্বচ্ছতা বজায় রাখতে টাকা গোনার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছিল।

হুমায়ুনের ঘনিষ্ঠমহলের দাবি, অনুদানের অঙ্ক প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। এমনকি, বিদেশ থেকেও অনুদান এসেছে। এই অর্থ সংরক্ষণের জন্য একটি পৃথক ঘরের ব্যবস্থা করতে হবে। তাতে সিসি ক্যামেরা এবং নিরাপত্তার অন্যান্য ব্যবস্থা থাকবে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন