বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

বুলগেরিয়ায় ডিজিটাল নোম্যাড ভিসা চালু

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৬, ১২:৩৩:১১

97
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ২০২৫ সালে শেঙেন জোনে যুক্ত হওয়ার পর বিদেশিদের জন্য নানা ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া৷ ভালো জীবনযাত্রার মান এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় জীবনযাপনের খরচ কম হওয়ার অনেক বিদেশির কাছেই বুলগেরিয়া আকর্ষণীয় হয়ে উঠছে৷

সম্প্রতি শেঙেন জোনে যুক্ত হওয়া ইউরোপীয় ইউনিয়নের দেশ বুলগেরিয়া বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে ডিজিটাল নোম্যাড ভিসা চালু করেছে৷

২০২৫ সালে শেঙেন জোনে যুক্ত হওয়ার পর ২০২৬ সালের জানুয়ারি থেকে ইউরো মুদ্রাব্যবস্থাও চালু করেছে পূর্ব ইউরোপের এই বলকান রাষ্ট্রটি৷

এদিকে শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে গত কয়েক বছর ধরে বিদেশি কর্মীদের দেশটিতে কাজের সুযোগ দিচ্ছে বুলগেরিয়া৷ এরই ধারাবাহিকতায় ডিজিটাল নোম্যাড ভিসা চালু করেছে বুলগেরিয়া সরকার৷

কারা আবেদন করতে পারবেন?

মূলত ইউরোপ এবং ইইউ বাইরের দেশের নাগরিকেরা, যারা দূরবর্তী স্থান থেকে কাজ করেন এবং বুলগেরিয়ার বাইরে থেকে অর্থ উপার্জন করেন তাদের জন্য এমন ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বুলগেরিয়া সরকার৷

এরজন্য বেশ কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে৷ যেমন দূরবর্তী স্থান থেকে কাজ করা কর্মী যাদের প্রতিষ্ঠান বুলগেরিয়া, ইইউ, ইইএ এবং সুইজারল্যান্ডে নিবন্ধিত নয়৷ ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবী যারা ডিজিটাল নোম্যাড ভিসার জন্য আবেদনের আগে অন্তত এক বছর বুলগেরীয় নয়, এমন ব্যক্তিদের সেবা প্রদান করেছেন৷

আবেদনকারী ব্যক্তির বাৎসরিক আয় দেখাতে হবে ন্যূনতম ৩১ হাজার ইউরো৷

আবেদন প্রক্রিয়া

দুই ধাপে ডিজিটাল নোম্যাড ভিসার জন্য আবেদন করা যাবে৷

আগ্রহী ব্যক্তিকে প্রথমে তার নিজ দেশে অবস্থিত বুলগেরিয়ার দূতাবাস বা কনসুলেট থেকে টাইপ ডি ভিসা পেতে হবে৷ সাধারণত আবেদনের পর চার থেকে আট সপ্তাহের মধ্যে এ ধরনের ভিসা প্রদান করা হয়ে থাকে৷ 

বুলগেরিয়াতে প্রবেশের পর প্রার্থীকে ১৪ দিনের মধ্যে ডিজিটাল নোম্যাড ভিসার জন্য আবেদন করতে বলা হয়েছে৷

আবেদনের জন্য প্রার্থীকে আবাসন ব্যবস্থার প্রমাণ (বাসা ভাড়ার চুক্তিপত্র, হোটোল বুকিং কিংবা নিজের মালিকানাধীন কোনো বাড়ি থাকার প্রমাণ), নিজ দেশ থেকে নেওয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বুলগেরিয়ান ভাষায় অনুবাদ করা কাগজপত্র এবং প্রয়োজনে সত্যায়িত করা কপি জমা দিতে হবে৷

সেইসাথে বুলগেরিয়াতে অবস্থানকালে স্বাস্থ্যবিমার প্রমাণপত্রও জমা দিতে হবে এবং এই বিমা শেঙেনের সবগুলো দেশে কার্যকর হতে হবে৷

এরপর ডিজিটাল নোম্যাডরা পরিচয়পত্রের জন্য আবেদন করবেন৷ সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে তিন মাসের মতো সময় লাগতে পারে৷

প্রাথমিকভাবে এক বছরের জন্য বসবাসের অনুমতি প্রদান করবে বুলগেরিয়া সরকার৷ সকল শর্তপূরণ সাপেক্ষে তা পরের বছরের জন্য নবায়ন করা যাবে৷

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

 

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন