বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

১৫ মহাকাশযান হারানোর কারণ জানাল ইসরো

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৬, ১৩:২৯:৫৩

83
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের ১৬টি মহাকাশযানের মধ্যে ১৫টি ধ্বংস হয়েছে, আর মাত্র একটি এখনও সচল ও তথ্য পাঠাচ্ছে। ইসরোর পিএসএলভি-সি৬২ মিশন ব্যর্থ হলেও, সেই মিশনের ১৬টি পেলোডের মধ্যে কেবল একটির কাছ থেকে ব্যতিক্রমী সাফল্যের খবর এসেছে। খবর এনডিটিভি।

স্পেনভিত্তিক স্টার্টআপ অরবিটাল প্যারাডাইম জানিয়েছে, তাদের ‘কেস্ট্রেল ইনিশিয়াল ডেমনস্ট্রেটর (কিড)’ ক্যাপসুল রকেট থেকে আলাদা হতে পেরেছে এবং সফলভাবে ডেটা পাঠাচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পিএসএলভি-সি৬২-তে থাকা সব পেলোড—যার মধ্যে ভারতের নজরদারি স্যাটেলাইট ‘অণ্বেষা’ও ছিল—নষ্ট হয়ে গেছে। তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) অরবিটাল প্যারাডাইম এক্স জানিয়েছে, প্রতিকূলতার মধ্যেও ‘কিড’ ক্যাপসুল আলাদা হয়ে সক্রিয় হয়েছে এবং প্রয়োজনীয় টেলিমেট্রি পাঠিয়েছে।

প্রতিষ্ঠানটির পোস্টে বলা হয়, 'সব বাধা পেরিয়ে আমাদের কিড ক্যাপসুল পিএসএলভি-সি৬২ থেকে বিচ্ছিন্ন হতে পেরেছে, চালু হয়েছে এবং ডেটা পাঠিয়েছে। আমরা এর গতিপথ পুনর্গঠন করছি। এই বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

ইসরো জানিয়েছে, পিএসএলভি–সি৬২ উৎক্ষেপণের তৃতীয় ধাপে গুরুতর যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সংক্ষেপে কারণগুলো হলো: উৎক্ষেপণের প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে কাজ করেছিল কিন্তু তৃতীয় ধাপে স্ট্র্যাপ-অন মোটরগুলোর থ্রাস্ট দেয়ার সময় রকেটে অস্বাভাবিক কম্পন ও বিঘ্ন দেখা যায়। এর ফলে রকেটটি নির্ধারিত উড্ডয়নপথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। এই বিচ্যুতির কারণেই ১৬টি পেলোডের মধ্যে ১৫টির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেগুলো কার্যত ধ্বংস হয়।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন